বহুলীতে ইভটিজিং করার দায়ে বখাটের অর্থদন্ডঃ
১৬ মে, ২০২৬ ০১:১৮ পূর্বাহ্ন

  

   শিরোনামঃ

বহুলীতে ইভটিজিং করার দায়ে বখাটের অর্থদন্ডঃ

নিউজরুম
১১-০৩-২০২০ ০৮:৩১ অপরাহ্ন
বহুলীতে ইভটিজিং করার দায়ে বখাটের অর্থদন্ডঃ
সিরাজগঞ্জ সদরের বহুলী ইউনিয়নের প্রীতিলতা উচ্চ বিদ্যালয়ের মাঠে ছাত্রীদেরকে ইভটিজিং করার অপরাধে এক বখাটকে ৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল মংগলবার দুপুরে সিরাজগঞ্জ সদরের বহুলী ইউনিয়নের প্রীতিলতা উচ্চ বিদ্যালয়ের মাঠ থেকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে নয়ন সেখ(১৮) নামে বখাটেকে আটক করে ছাত্রীদেরকে ইভটিজিং করার দায়ে ৫ হাজার টাকা জরিমানা করেছেন সদরের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আনিসুর রহমান।আদালত সূত্র জানায়, দীর্ঘদিন যাবৎ ঐ বখাটে যুবক প্রীতিলতা উচ্চ বিদ্যালয়ের ছাত্রীদের আসা যাওয়ার পথে এবং স্কুলের মাঠে ও দোকান থেকে বিভিন্নভাবে স্কুলের মেয়েদের উত্ত্যক্ত করত। অদ্য ভ্রাম্যমাণ আদালত গোপনে ওতপেতে ঐ বখাটেকে উক্ত স্কুলের মাঠ থেকে হাতেনাতে ধরে ফেলেন ও দন্ডাদেশ দিয়েছেন এবং অন্যান্য বখাটেরা পালিয়ে যায়। উক্ত অভিযানে সহযোগিতা করেন পেশকার আঃ সাত্তার ও আনসার ব্যাটালিয়নের সদস্যবৃন্দ।

নিউজরুম ১১-০৩-২০২০ ০৮:৩১ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 325 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com