ইছামতি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে ব্যাপক অনিয়ম দুর্নীতির অভিযোগ
১৬ মে, ২০২৬ ০১:১৮ পূর্বাহ্ন

  

   শিরোনামঃ

ইছামতি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে ব্যাপক অনিয়ম দুর্নীতির অভিযোগ

স্টাফ করেস্পন্ডেন্ট, সিরাজগঞ্জ
১১-০৩-২০২০ ০৮:০৬ অপরাহ্ন
ইছামতি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে ব্যাপক অনিয়ম দুর্নীতির অভিযোগ

সিরাজগঞ্জ সদর উপজেলার ছোনগাছা ইউনিয়নের বালীঘুগরী গ্রামের ৯০নং ইছামতি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোছা: রাফিয়াতুন্নাহারের বিরুদ্ধে ব্যাপক অনিয়ম দুর্নীতির অভিযোগ উঠেছে। শিক্ষার্থী ভর্তির নামে টাকা আদায়, ভুয়া শিক্ষার্থী দেখিয়ে উপবৃত্তির টাকা হাতিয়ে নেয়াসহ নানান অভিযোগ উঠেছে ওই প্রধান শিক্ষককের বিরুদ্ধে।
এছাড়া সরকারি বিদ্যালয়ের মধ্যে প্রধান শিক্ষক মোছা: রাফিয়াতুন্নাহারের স্বামী মো: সুলতান মাহমুদ তারা ম্যানিজিং কমিটির সদস্য হয়ে বালীঘুগরী কারিগরি স্কুল এন্ড কলেজ নামে একটি কলেজ খুলে ইছামতি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২য় তলায় ঐ প্রতিষ্ঠানের কার্যক্রম পরিচালনা করছেন ও ইছামতি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের রুমে বালীঘুগরী কারিগরি স্কুল এন্ড কলেজের শিক্ষকরা বসে কলেজটি পরিচালনা করতে দেখাযায়। প্রাথমিক বিদ্যালয়ে অন্য একটি প্রতিষ্ঠান পরিচালনা করা কোন নিয়মের মধ্যে পড়ে জানতে চাইলে মো: সুলতান মাহমুদ তারা বলেন, আমাদের কলেজের নির্মান কাজ চলমান আছে কাজ শেষ হলেয় চলে যাবো। 
প্রধান শিক্ষক মোছা: রাফিয়াতুন্নাহারের ওই বিদ্যালয়ে যোগদান করার পর থেকেই সরকারি নিয়মনীতির তোয়াক্কা না করে বিদ্যালয়ে ভুয়া শিক্ষার্থীদের নামের তালিকা উপবৃত্তি তালিকায় যুক্ত করে নিজেদের মোবাইল ফোন নাম্বার দিয়ে তালিকা প্রেরণ করেন। এর পর প্রতি মাসে মোবাইলে আসা উপবৃত্তির টাকা ভোগ করছেন। 
ওই বিদ্যালয়ে বর্তমানে ১২০ জন শিক্ষার্থী রয়েছে বলে খাতাপত্রে উল্লেখ থাকলেও সরেজমিনে গিয়ে দেখাযায় শিশু শ্রেীনীতে ১৮ জন ছাত্র/ছাত্রী এর মধ্যে কোন ছাত্র/ছাত্রী উপস্থিত নাই, ১ম শ্রেনিতে ছাত্র/ছাত্রী ১৯ জন এর মধ্যে কোন ছাত্র/ছাত্রী উপস্থিত নাই, ২য় শ্রেনিতে ২৩ জন ছাত্র/ছাত্রী কোন ছাত্র/ছাত্রী উপস্থিত নাই, ৩য় শ্রেনিতে ২২ জন ছাত্র/ছাত্রী উপস্থিত থাকলেও ক্লাস করছেন ৮জন, ৪র্থ শ্রেনিতে ১৯ জন ছাত্র/ছাত্রী এর মধ্যে ৫জন উপস্থিত আছেন, ৫ম শ্রেনিতে ১৮জন ছাত্র/ছাত্রী আর উপস্থিত আছে ৫জন ছাত্র/ছাত্রী নিয়ে চলছে ক্লাস। 
অপরদিকে স্কুলে চার জন্য শিক্ষ রয়েছেন যার মধ্যে প্রধান শিক্ষক মোছা: রাফিয়াতুন্নাহার পিটিআই ট্রেনিং করছেন  কিন্তু বেলা বারটার দিকে বিদ্যালয়ে গিয়ে তাকে বিদ্যালয়েয় পাওয়াযায়। উপর সহকারি শিক্ষক মো: কামরুজ্জামান পিটিআই ট্রেনিং করছেন আরো দুই শিক্ষক মোছা: সুলতানা পারভীন ৫ম শ্রেনিতে ও মোছা: নৈয়িমা খাতুন ৪র্থ শ্রেনিতে ক্লাস নিচ্ছেন। বেলা সাড়ে বারটারদিকেও হাজিরা খাতায় সকল ছাত্রছাত্রী অনুপস্থিত প্রতিদিন হাজিরা খাতায় ১০০% ছাত্রছাত্রী উপস্থিত আছে দেখানো হয়েছে। 
এছাড়া বিদ্যালয়ে শিক্ষার্থী ভর্তি করার সময় অভিভাবকদের নিকট থেকে ১০০ থেকে ৫০০ টাকা পর্যন্ত হাতিয়ে নেওয়ার অভিযোগও আছে ওই প্রধান শিক্ষকের বিরুদ্ধে। পাঞ্জেরির গাইড বই দিয়ে নেওয়া হচ্ছে ক্লাস। প্রতিটি ছাত্র ছাত্রীর কাছে এই নোট বই পাওয়াযায় ক্লাসরুমে। ৫ম শ্রেণির জাহিদুল ও ইসমাইল নোট বইয়ের বিষয়টি শিকার করেছেন। সহকারি শিক্ষক সুলতানা পারভীন এর কাছে গাইড বই এর কথা জানতে চাইলে তিনি বলেন এগুলো কোথা থেকে এসেছে আমি জানিনা আপনারা প্রধান শিক্ষকের সাথে কথা বলুন। 
এসব বিষয়ে অভিযুক্ত প্রধান শিক্ষক মোছা: রাফিয়াতুন্নাহার বলেন, বিদ্যালয়ের কাজেই বিভিন্ন সময় উপজেলা ও জেলা শিক্ষা অফিসে দৌড়ঝাঁপ করতে হয়। বিধায় সময়মত ও নিয়মিত বিদ্যালয়ে উপস্থিত থাকা সম্ভব হয় না। এ সময় কোচিং বিদ্যালয়ে করানো নিষেধাজ্ঞা থাকায় বাড়িতে করান বলে জানান তিনি আর গাইড বইয়ের বিষয়ে জানতে চাইলে তিনি জানান ছাত্র/ছাত্রীর পড়াশোনা দিকে চিন্ত করে গাইড বই দিয়ে মাঝে মধ্যে পড়ানো হয়।
এছাড়া আরো বেশ কিছু ভুয়া শিক্ষার্থীদের নাম দিয়ে প্রধান শিক্ষক, তার স্বামী মো: সুলতান মাহমুদ তারা এবং নিকট আত্মীয়দের ফোন নাম্বার ব্যবহার করে উপবৃত্তির টাকা আত্মসাৎ করছেন বলে অভিযোগ উঠেছে। অবশ্য প্রধান শিক্ষক মোছা: রাফিয়াতুন্নাহারের কিছুটা সত্যতা স্বীকার করে বলেছেন, উপবৃত্তির তালিকায় কিছুটা গড়-মিল রয়েছে। এটা পরে সংশোধন করা হবে। 
এ ব্যাপারে সিরাজগঞ্জ সদর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আপেল মাহমুদের সাথে মোবাইল ফোনে বারবার যোগাযোগ করা হলে ফোন রিসিভ করেননি।

 


স্টাফ করেস্পন্ডেন্ট, সিরাজগঞ্জ ১১-০৩-২০২০ ০৮:০৬ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 350 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com