অটোরিক্সা থেকে ছিটকে তাড়াশে ট্রাকের চাপায় শিশু নিহত
০৪ মে, ২০২৬ ০৩:৪৮ অপরাহ্ন

  

অটোরিক্সা থেকে ছিটকে তাড়াশে ট্রাকের চাপায় শিশু নিহত

স্টাফ করেসপন্ডেন্ট, তাড়াশ
১১-০৩-২০২০ ০৮:০২ অপরাহ্ন
অটোরিক্সা থেকে ছিটকে তাড়াশে ট্রাকের চাপায় শিশু নিহত

আশরাফুল ইসলাম রনি:
সিরাজগঞ্জের তাড়াশে অটোরিক্সা ছিটকে পড়ে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মরিয়ম পারভীন (৭) নামের এক শিশু নিহত হয়েছে।  হাটিকুমরুল হাইওয়ে থানার এস.আই রফিকুল ইসলাম দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।
বুধবার বিকালে উপজেলার হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের ৬নং ব্রীজ এলাকায়এ ঘটনা ঘটে। নিহত শিশু নওগাঁ ইউনিয়নের নওগাঁ গ্রামের ফিরোজ খন্দকারের মেয়ে।
স্থানীয়রা জানায়, দুপুরে  মরিয়ম তার দাদার সঙ্গে ব্যাটারিচালিত অটোভ্যানে করে আত্মীয় বাড়ি যাচ্ছিল। তাদের বহনকারী অটোভ্যানটি ৬নং ব্রীজ এলাকায় পৌঁছলে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলে মরিয়ম রাস্তায় ছিটকে পড়ে। এ সময় দ্রæতগামী একটি ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলেই শিশুটি মারা যায়। 

 


স্টাফ করেসপন্ডেন্ট, তাড়াশ ১১-০৩-২০২০ ০৮:০২ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 342 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com