শিরোনামঃ
আব্দুল জলিল ১১-০৩-২০২০ ০৬:৪১ অপরাহ্ন |
কাজিপুর সংবাদদাতাঃ সিরাজগঞ্জের কাজিপুর উপজেলা ১০০ শয্যা বিশিষ্ট হাসপাতালে কম্পাউন্ডে অবস্থিত প্রশাসনিক ভবনের বাহিরে অস্বাস্থ্যকর নোংরা পরিবেশ বিরাজ করছে। ভেতরে ময়লা আবর্জনার স্তপ ও সম্প্রসারিত ভবনের সামনে কুকুরে বাচ্ছা মরে আছে। ভিতরে-বাহিরে এ অবস্থার সৃষ্টি হয়েছে। বুধবার ১টায় গিয়ে দেখা যায়, নতুন ভবনের সাসনে বাচ্চা কুকুর মরে আছে। পুরাতন ভবন ও বাসার উত্তর-পূর্ব পাশে দীর্ঘ দিনের ময়লা আবর্জনার স্তপ জমে আছে। নারী-পুরুষ ওর্য়াডে মেঝেতে, টয়েলে পরিবেশ আরও নোংরা। দিনের পর দিন ময়লা আবর্জনা জমে কম্পাউন্ডের ভিতর পরিবেশ নোংরা ও অস্বাস্থ্যকর হয়ে উঠে। তবে অনেকেই মনে করেন প্রশাসন কার্যকর পদক্ষেপ না নেওয়ায় এ অবস্থার সৃষ্টি হয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক একজন ডাঃ বলেন, আমরা কিভাবে আছি, প্রশাসনের কি টাকার অভাব? লোক না থাকলে বাহিরের লোক এনে পরিস্কার পরিচ্ছন্ন করা যায়তো। কোন অতিথি বা উধ্বতন কর্তৃপক্ষের লোকজন হঠাৎ এলে আমাদের মানসিকতা নিয়েই প্রশ্ন তুলবেন।
এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য পঃ পঃ কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডাঃ মোমেনা পারভীন, কুকুর মারার কথা স্বীকার করেন এবং ময়লা আবর্জনার স্তুপও পরিস্কার করা হয়বলেও জানান।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com