শিরোনামঃ
নিউজরুম ১১-০৩-২০২০ ০৬:৩০ অপরাহ্ন |
দক্ষিণ আফ্রিকায় বাবার দেওয়া ইঁদুর মারা বিষ খেয়ে দুই শিশুর মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে। শিশু দুটির পিতা তাদের ওপর কয়েক বছর ধরে নির্যাতন করে আসছিল। অবশেষে বাবার দেওয়া বিষেই তাদের মর্মান্তিক মৃত্যু হলো।বৃহস্পতিবার সন্ধ্যায় মিকেল (১০) এবং তার ছোট বোন মিশেল (৫) তাদের বাবা নাথাতো মলোয়ের দেওয়া মাংস খাওয়ার পরে এক একে মৃত্যুর ওলে ঢলে পড়ে।মারাত্মক ইঁদুরের বিষের ডোজ দিয়ে খাবারটি শিশুদের খেতে দেন তাদের বাবা মলোয়ে। মাংস খাওয়ার পরেই শিশুদের মুখে প্রচুর ফেনা উঠে যায়। বিষের ডোজ বেশি হওয়ায় শিশুরা বাড়িতেই মারা যায়। দক্ষিণ আফ্রিকার একুরহুলেনি শহরের কাতলেহংয়ের তুষংওয়েনি বিভাগে তাদের বাড়ি।
বাচ্চাদের মা, ৩৩ বছর বয়সী রুডি মলোই, একই খাবার খেয়েও গুরুতর অসুস্থ হয়ে আলবার্টন হাসপাতালের নিবিড় পরিচর্যা ইউনিটে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন।রুডি শিশুদের হাসপালে নেওয়ার জন্য অ্যাম্বুলেন্স ডাকেন। অ্যাম্বুলেন্স পৌঁছানোর আগেই শিশুদের মৃত্যু হয়। এর কয়েক মূহুর্ত পরেই ঢলে পড়েন তিনিও। বাড়িতে যখন অ্যাম্বুলেন্স পৌঁছায় তখন শিশুদের মুখ দিয়ে অনবরত ফেনা বের হচ্ছিল।গাউতেং পুলিশের মুখপাত্র ক্যাপ্টেন মাভেলা মাসোন্দো নিশ্চিত করেছেন যে, নাথাতো তার বাচ্চাদের ইঁদুরের বিষ দিয়ে হত্যা করেছে। তার বিরুদ্ধে অভিযোগের তদন্ত হচ্ছে।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com