রূপনগর বস্তির আগুন নিয়ন্ত্রণে, ২০০ ঘর পুড়ে ছাই
০৪ মে, ২০২৬ ০৩:৪৪ অপরাহ্ন

  

রূপনগর বস্তির আগুন নিয়ন্ত্রণে, ২০০ ঘর পুড়ে ছাই

নিউজরুম
১১-০৩-২০২০ ০৬:২৮ অপরাহ্ন
রূপনগর বস্তির আগুন নিয়ন্ত্রণে, ২০০ ঘর পুড়ে ছাই

রাজধানীর মিরপুরের রূপনগর বস্তিতে লাগা ভয়াবহ আগুন নিয়ন্ত্রণে এসেছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ। আগুনে পুড়ে গেছে প্রায় দুই শতাধিক ঘর। এছাড়া বস্তির পাশের কয়েকটি ভবনও ক্ষতিগ্রস্ত হয়েছে।এখন পর্যন্ত হতাহত হওয়ার কোনো খবর পাওয়া যায়নি তবে আগুন নিয়ন্ত্রণে আনতে একজন ফায়ার সার্ভিসের সদস্য আহত হয়েছে। ভয়াবহ আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের বেশকয়েকটি ইউনিট কাজ করছে। পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে এসব তথ্য জানা গেছে।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণকক্ষে কর্তব্যরত কর্মকর্তা জানান, রূপনগরের রজনীগন্ধা অ্যাপার্টমেন্টের পেছনে ‘ট’ ব্লক বস্তিতে সকাল পৌনে ১০টার দিকে আগুন লাগে। সেখানে বাঁশ ও টিনের একটি ছাপরাঘরে প্রথমে আগুন লাগে। সেখান থেকে এর গা ঘেঁষে থাকা অন্য ঘরগুলোতেও ছড়িয়ে পড়ে। এখানকার বাসিন্দারা দ্রুত দৌড়ে বেরোতে পারলেও কোনো মালামাল বের করতে পারেনি। আগুন লাগার খবর পেয়ে ১৬টি ইউনিট আগুন নেভাতে শুরু করে।

রূপনগর থানার পরিদর্শক (তদন্ত) দীপক কুমার দাশ বলেন, আগুনে দুই শতাধিক ঘর পুড়ে গেছে। হতাহতের ঘটনা ঘটেনি। ফায়ার সার্ভিস আগুন নেভানোর পুরোপুরি চেষ্টা করছে। এখানে মূলত রিকশাচালক, দিনমজুর, পোশাক কারখানার কর্মীদের মতো নিম্ন আয়ের মানুষেরা থাকেন। আগুন লাগার সময় অনেকেই কর্মস্থলে ছিলেন।


নিউজরুম ১১-০৩-২০২০ ০৬:২৮ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 105 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com