শিরোনামঃ
স্টাফ করেসপন্ডেন্ট, সিরাজগঞ্জ ১১-০৩-২০২০ ০৫:৩৯ অপরাহ্ন |
সোহাগ হাসান: সিরাজগঞ্জ থেকে চুরি যাওয়া মোটর সাইকেল দিনাজপুর থেকে উদ্ধার ও আন্তঃজেলা মোটর সাইকেল চোর চক্রের দুই সদস্যকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার গভীর রাতে দিনাজপুর উপজেলার বিরামপুর এলাকা থেকে মোটর সাইকেলটি উদ্ধার ও দুই চোরকে আটক করা হয়। আটকরা হলেন, দিনাজপুর জেলার বিরামপুর উপজেলার বাসুপাড়া গ্রামের মোখলেছুর রহমানের ছেলে আব্দুর রহিম (২৪) ও একই উপজেলার বনগাঁও এলাকার আব্দুল মান্নানের ছেলে মোফাজ্জল হোসেন(২৩)।
সদর থানার এসআই ফারুক আহম্মেদ জানান, চলতি বছরের ৬ জানুয়ারি রাতে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী সোহেল রানার সিরাজগঞ্জ শহরের হোসেনপুরের ভাড়া বাসা থেকে তার সরকারি মোটর সাইকেল ও মোবাইলে সেট চুরি হয়। এ ঘটনায় সোহেল রানা বাদী হয়ে অজ্ঞাতনামা আসামী করে সদর থানায় মামলা দায়ের করেন। পুলিশ মোবাইল ট্র্যাকিং করে মঙ্গলবার রাতে দিনাজপুরের বিরামপুরে অভিযান চালিয়ে ওই দুইজনকে আটক করে। পরে তাদের দেয়া তথ্যমতে মোটর সাইকেলটি উদ্ধার করা হয়।
সদর থানার ওসি মো. হাফিজুর রহমান বলেন, আটকরা আন্তঃজেলা মোটর সাইকেল চোর চক্রের সক্রিয় সদস্য। থানা হেফাজতে রেখে আরো তথ্য উদঘাটনের জন্য তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com