শিরোনামঃ
স্টাফ করেসপন্ডেন্ট, সিরাজগঞ্জ ১১-০৩-২০২০ ০৫:৩৮ অপরাহ্ন |
সোহাগ হাসান: সিরাজগঞ্জে আইপিল, বিপিলসহ বিভিন্ন ক্রিকেট জুয়াচক্রের মূল হোতা লিমন সরকারকে(৩২) আটক করেছে পুলিশ। মঙ্গলবার রাতে শহরের চৌরাস্তার মোড় এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক লিমন পৌর এলাকার রহমতগঞ্জ মহল্লার ৩ নং গলির রফিকুল ইসলামের ছেলে। বুধবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন সদর থানার এসআই আলী জাহান। তিনি বলেন, আইপিএল জুয়ায় অংশ নেয়া শুভ নামে এক যুবক জুয়ায় হেরে টাকা পরিশোধ না করায় তাকে মারধর করা হয়েছে বলে অভিযোগ করেন লিমনসহ কয়েকজনের বিরুদ্ধে। ওই অভিযোগেরভিত্তিতে মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে লিমনকে আটক করা হয়।
সদর থানার ওসি মো. হাফিজুর রহমান জানান, আটক লিমন ও তার বেশ কয়েকজন সহযোগী দীর্ঘদিন ধরে আইপিল, বিপিএলসহ বিভিন্ন ক্রিকেট টুর্ণামেন্টকে ঘিরে জুয়া পরিচালনা করে আসছিল। তরুণ সমাজকে প্রলোভন দেখিয়ে জুয়া খেলায় বাধ্য করে সর্বশান্ত করছিলো তারা। এদের মধ্যে লিমনকে আটক করা হয়েছে। বাকীদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে বলে জানান ওসি।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com