৬ হাজার মাদ্রাসায় জাল-জালিয়াতি করে ৩০ হাজার শিক্ষক নিয়োগ!
১৬ মে, ২০২৬ ০৮:৩৮ পূর্বাহ্ন

  

   শিরোনামঃ

৬ হাজার মাদ্রাসায় জাল-জালিয়াতি করে ৩০ হাজার শিক্ষক নিয়োগ!

আব্দুল জলিল
১১-০৩-২০২০ ০৪:৫৮ অপরাহ্ন
৬ হাজার মাদ্রাসায় জাল-জালিয়াতি করে ৩০ হাজার শিক্ষক নিয়োগ!

কাজিপুর প্রতিনিধিঃ ৬ হাজার মাদ্রাসায় জাল-জালিয়াতি করে ৩০ হাজার শিক্ষক নিয়োগ করা হচ্ছে মর্মে অভিযোগ উঠেছে। ১৯৮০ ইং সালে একযোগে সারাদেশের বিভিন্ন গ্রাম ও শহরে প্রায় ৬ হাজার স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা স্থাপিত হয়। মাদ্রাসা গুলোর শিক্ষকগণ দীর্ঘ দিন যাবৎ বেতন ভাতা না পাওয়ার কারণে তা ৯০ ভাগই বন্ধ হয়ে যায় বিভিন্ন সময়ে। এর মধ্যে কিছু মাদ্রাসা এখনও চালু আছে কোনমতে এবং ওই মাদ্রাসা গুলোর শিক্ষকগণ সামান্য বেতন ভাতাও পান। সম্প্রতি সরকারিভাবে ঘোষণা দেওয়া হয়েছে সারাদেশেরই ঘর দরজা বিহীন ওই সকল মাদ্রাসা সরকারি করা হবে। এ কারণে সারাদেশের ওই ৬ হাজার মাদ্রাসার জন্য জাল-জালিয়াতি করে শিক্ষক প্রতি ২ থেকে ৫ লাখ টাকা ডোনেশন নিয়ে ৩০ হাজার শিক্ষক নিয়োগ প্রদান করছে একটি প্রতারক চক্র। এর সাথে স্থানীয় প্রশাসনের কিছু অসৎ লোকজনও জড়িত আছে বলে অভিযোগ রয়েছে। এ সকল ঘটনার কঠোর শাস্তি দাবি করেছেন সচেতন মহল। যা তদন্ত করলে প্রমাণও মিলবে। বিভিন্ন মাদ্রাসা ঘুরে ও নানান সূত্রে এ সকল তথ্য জানা গেছে। 

 


আব্দুল জলিল ১১-০৩-২০২০ ০৪:৫৮ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 170 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com