সিরাজগঞ্জে হাম রুবেলা টিকাদান ক্যাম্পেইন বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত
১১ মে, ২০২৬ ০৪:৫১ অপরাহ্ন

  

   শিরোনামঃ

সিরাজগঞ্জে হাম রুবেলা টিকাদান ক্যাম্পেইন বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

স্টাফ করেস্পন্ডেন্ট, সিরাজগঞ্জ
১১-০৩-২০২০ ০১:৪৫ অপরাহ্ন
সিরাজগঞ্জে হাম রুবেলা টিকাদান ক্যাম্পেইন বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

বুধবার সকালে সিরাজগঞ্জ সিভিল সার্জন কার্যলয়ের হল রুমে  জেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সংবাদ কর্মীদের সাথে মত বিনিময় করেন সিভিল সার্জন ডাঃ জাহিদুল ইসলাম।  এসময় তিনি বলেন আগামী ১৮ মার্চ থেকে ১১ এপ্রিল পর্যন্ত দেশব্যাপি হাম রুবেলা টিকাদান ক্যাম্পেইন অনুষ্ঠিত হবে। এই কর্মসুচীর আলোকে সিরাজগঞ্জে ৯ মাস থেকে ১০ বছর পর্যন্ত ৮লাখ ৩২ হাজার ৫শত ২২ জন শিশুকে এই টিকা দেয়া হবে। শিক্ষা প্রতিষ্ঠানের পাশাপাশি ওয়ার্ড ভিত্তিক টিকাদান কেন্দ্রে এই কর্মসুচী ব্যাস্তবায়ন করা হবে। জেলার একটি শিশু যেন বাদ না পড়ে সেই আলোকে কাজ করা হবে বলে তিনি জানান।  এই কর্মসুচী প্রচারে গণমাধ্যমের সহযোগীতা কামনা করেন। মতবিনিময় সভায় সিরাজগঞ্জ প্রেস কøাবের সহসভাপতি এস এম তফিজ উদ্দিন,সহ সাধারন সম্পাদক ইসরাইল হোসেন বাবু,সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম,দৈনিক করতোয়ার স্টাফ রিপোর্টার হেলাল আহমেদ,চ্যানেল ২৪ এর স্টাফ রির্পোটার হীরক গুন,বিটিভি প্রতিনিধি শাহদৎ হোসেন ফিরোজী,৭১’র টিভির মাসুদ পারভেজ.ইন্ডিপেন্টে টিভির দিলীপ গৌর,সময় টিভির রিংকু কুন্ডুসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সংবাদ কর্মীরা অংশ গ্রহন করেন।

 


স্টাফ করেস্পন্ডেন্ট, সিরাজগঞ্জ ১১-০৩-২০২০ ০১:৪৫ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 340 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com