উল্লাপাড়া পৌরশহরকে পরিচ্ছন্ন রাখতে উন্নত মানের ড্রাস্টবিন স্থাপন
০৩ মে, ২০২৬ ০৬:০১ পূর্বাহ্ন

  

উল্লাপাড়া পৌরশহরকে পরিচ্ছন্ন রাখতে উন্নত মানের ড্রাস্টবিন স্থাপন

রায়হান আলী, করেসপন্ডেন্ট(উল্লাপাড়া)
১০-০৩-২০২০ ০৯:২২ অপরাহ্ন
উল্লাপাড়া পৌরশহরকে পরিচ্ছন্ন রাখতে উন্নত মানের ড্রাস্টবিন স্থাপন
উল্লাপাড়া প্রতিনিধিঃ মুজিববর্ষ উপলক্ষে উল্লাপাড়া পৌরশহর পরিস্কার পরিচ্ছন্ন রাখার জন্য পৌরসভার উদ্যোগে শহরের গুরুত্বপূর্ণ স্থানে বসানো হয়েছে উন্নতমানের ড্রাস্টবিন। প্রথম পর্যায়ে ৫০টি গুরুত্বপূর্ণ স্থানে ড্রাস্টবিন বসিয়ে এ পরিচ্ছন্ন কার্যক্রমের উদ্বোধন করেন পৌর মেয়র এস. এম নজরুল ইসলাম। পর্যায়ক্রমে পৌর বাজারের গুরুত্বপূর্ণ স্থানে মোট ২’শ টি ড্রাস্টবিন বসানো হবে।সকাল ও বিকেল দুইবেলা এ ড্রাস্টবিন থেকে ময়লা পরিস্কার করা হবে। জানা যায়, উল্লাপাড়া পৌরসভার নিজস্ব তহবিল থেকে ৪ লাখ ৮৮ হাজার টাকা ব্যয়ে এই ড্রাস্টবিন স্থাপন করা হচ্ছে। উল্লাপাড়া পৌরবাজারের রাস্তাঘাটসহ শহরে যেনতেন ময়লা আবর্জনা ফেলা রোধ করতে এই ড্রাস্টবিন বসানো হয়েছে। এই ড্রাস্টবিন স্থাপনের পর থেকে পৌরশহরে বসবাসকারী এবং পথচারী উৎসক হয়ে এখানে ময়লা ফেলছে। পৌরসভার পরিচ্ছন্নতাকর্মীরা প্রতিদিন সকাল বিকাল ড্রাস্টবিন থেকে ময়লা অপসারণ করছে। এ ড্রাস্টবিন স্থান করায় গত কয়েকদিন ধরে পৌরশহরের রাস্তাঘাটে যততত্র ময়লাফেলা দেখা যাচ্ছে না।পৌরবাজারের দোকান মালিক পলাশ কুমার, মিকাইল হোসেন ও হাসান আলী পৌরসভার এমন উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, পৌরবাজারে ইতোপূর্বে যেখানে সেখানে দোকান মালিক ও পথচারীরা ময়লা আবর্জনা ফেলত। এতে পৌরশহর অপরিস্কার থাকতো। বর্তমানে এই ড্রাস্টবিন স্থাপনের ফলে পৌরশহর এখন ময়লামুক্ত হয়েছে।  উল্লাপাড়া পৌর মেয়র এস. এম নজরুল ইসলাম জানান, মুজিববর্ষ উপলক্ষে পৌরশহরকে পরিচ্ছন্ন রাখার জন্য এই ড্রাস্টবিন স্থাপন করা হয়েছে। এতে রাস্তাঘাটে ময়লাফেলা রোধ হবে। সকাল বিকাল ড্রাস্টবিন থেকে ময়লা তুলে নির্দিষ্ট স্থানে ফেলা হবে। এতে করে পৌরশহরে সুন্দর পরিবেশ বজায় থাকবে।

রায়হান আলী, করেসপন্ডেন্ট(উল্লাপাড়া) ১০-০৩-২০২০ ০৯:২২ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 414 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com