গুড নেইবারস্ এর আয়োজনে করোনা ভাইরাস অবহিত করণ ক্যাম্পেইন
০৪ মে, ২০২৬ ০৮:৪৬ পূর্বাহ্ন

  

গুড নেইবারস্ এর আয়োজনে করোনা ভাইরাস অবহিত করণ ক্যাম্পেইন

স্টাফ করেসপন্ডেন্ট, সলংগা
১০-০৩-২০২০ ০৭:০৬ অপরাহ্ন
গুড নেইবারস্ এর আয়োজনে করোনা ভাইরাস অবহিত করণ ক্যাম্পেইন

সলঙ্গা প্রতিনিধি ঃ সলঙ্গা থানার চক মনোহরপুর উচ্চ বিদ্যালয় মাঠে করোনা ভাইরাস অবহিত করণ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। আন্তর্জাতিক এনজিও সংস্থা গুড নেইবারস্ বাংলাদেশ নলকা সিডিপির আয়োজনে এ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়। গতকাল মঙ্গলবার বেলা দেড় টায় সিডিপির হেলথ্ অফিসার পারভেজ আহমদের পরিচালনায় করোনা ভাইরাস অবহিত করণ ও প্রতিরোধে গুড নেইবারস্ এর ভূমিকা, কার্যক্রম, বিদ্যালয়ের শিক্ষকদের ভুমিকা, অভিভাবকদের ভূমিকা, সরকারি স্বাস্থ্য ব্যবস্থা ও পরিচর্যা ইত্যাদী বিষয় নিয়ে বক্তারা বিশদ আলোচনা করেন। সম্মানিত অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন, রায়গঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ আমিমুল ইহসান তৌহিদ, সিডিপির ম্যানেজার মি.কর্ণেল কস্তা,চক মনোহরপুর উচ্চ  বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফরহাদ হোসেন, স্কুল কমিটির সভাপতি মোঃ আবুল কালাম আজাদ, সিডিপির সহকারী প্রকল্প ব্যবস্থাপক মি. কিরন বাড়ই সহ অনেকে। শেষে নাস্তা বিতরণের মাধ্যমে ক্যাম্পেইনের সমাপ্তি হয়। 


স্টাফ করেসপন্ডেন্ট, সলংগা ১০-০৩-২০২০ ০৭:০৬ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 225 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com