বঙ্গবন্ধু আন্তঃ বিশ্ববিদ্যালয় স্পোটস্ চ্যাম্পিয়ান শিপের মশাল ‘কেওয়াইএইউ’ তে
সিনিয়র স্টাফ করেসপন্ডেন্ট, চৌহালি
০৯-০৩-২০২০ ১০:২৩ অপরাহ্ন
|
|
বঙ্গবন্ধু আন্তঃ বিশ্ববিদ্যালয় স্পোটস্ চ্যাম্পিয়ান শিপের মশাল ‘কেওয়াইএইউ’ তে
চৌহালী প্রতিনিধিঃ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শত বার্ষিকী উপলক্ষে যুব ও ক্রীড়া মন্ত্রনালয়ের উদ্যোগে অনুষ্ঠিত বঙ্গবন্ধু আন্তঃ বিশ্ববিদ্যালয় স্পোটস্ চ্যাম্পিয়ান শীপ-২০২০ এর প্রজ্জলিত মশাল সিরাজগঞ্জের এনায়েতপুরে খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয় (কেওয়াইএইউ) তে প্রদক্ষিন করা হয়েছে। সোমবার বিকেলে চ্যাম্পিয়ান শীপের প্রজ্জলিত মশালটি ঢাকা থেকে বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. হোসেন রেজার হাতে তুলে দেয়া হয়। এরপর তা পুরো ক্যাম্পাস প্রদক্ষিন করানো হয়।
এসময় বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার মিজানুর রহমান, ইংরেজী বিভাগের প্রধান আবু আল ইসলাম, কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের প্রধান ড. মীর মোহাম্মদ আজাদ, স্পোটস্ ক্লাবের সভাপতি সুমন আহমেদ, খেলার শিক্ষক উপদেষ্টা ও প্রশিক্ষক তারেকুল ইসলাম, ঢাকার আয়োজক কমিটির সুমন হোসেন ও বিশ্ববিদ্যালয় টিমের ছাত্র সমন্বয়কারী মুক্তাদির হোসেন মামুন, উপস্থিত ছিলেন।
দেশের ১০২টি সরকারী-বেসরকারী বিশ্ববিদ্যালয়ের অংশগ্রহনে গত ১ মার্চ হতে ১২টি ইভেন্টে বঙ্গবন্ধু আন্তঃ বিশ্ববিদ্যালয় স্পোটস্ চ্যাম্পিয়ান শীপ-২০২০ শুরু হয়েছে। এর মধ্যে খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয় ফুটবল, ব্যাডমিন্টন ও দাবা ইভেন্টে অংশ গ্রহন করছে। আগামী ১৮ ও ১৯ মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিব ডিজিটাল বিশ্ববিদ্যালয় ও বরিশাল বিশ্ববিদ্যালয়ের সাথে ফুটবল টুর্নামেন্টের তাদের খেলা রয়েছে। আর এরই অংশ হিসেবে সাড়া দেশের বিশ্ববিদ্যালয় সমুহে প্রজ্জলিত মশাল প্রদক্ষিন করানো হচ্ছে।
সিনিয়র স্টাফ করেসপন্ডেন্ট, চৌহালি ০৯-০৩-২০২০ ১০:২৩ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 260 বার দেখা হয়েছে।
পাঠকের ফেসবুক মন্তব্যঃ