বেলকুচিতে ভ্রাম্যমান আদালতে দুই ঔষধ ব্যবসায়ীর জরিমানা (ভিডিও সহ)
২৮ এপ্রিল, ২০২৬ ০৪:৩৩ অপরাহ্ন

  

বেলকুচিতে ভ্রাম্যমান আদালতে দুই ঔষধ ব্যবসায়ীর জরিমানা (ভিডিও সহ)

স্টাফ করেসপন্ডেন্ট, বেলকুচি
০৯-০৩-২০২০ ০৮:৫২ অপরাহ্ন
বেলকুচিতে ভ্রাম্যমান আদালতে দুই ঔষধ ব্যবসায়ীর জরিমানা (ভিডিও সহ)
জহুরুল ইসলাম: সিরাজগঞ্জের বেলকুচি পৌর এলাকা মুকুন্দগাঁতী বাজারে ঔষধের পূল্যবৃদ্ধি, মেয়াদ উত্তীর্ণ ঔষধ মজুতের দায়ে দুই ঔষধ দোকানে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ৩৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। সোমবার (৯ মার্চ) সন্ধ্যায় বেলকুচি উপজেলা সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিট্রেট মোহাম্মদ রহমত উল্লাহ এ অভিযান পরিচালনা করেন এ সময় উপস্থিত ছিলেন বেলকুচি থানার উপ-পরির্দশক বাবুল আক্তার, পুলিশ সদস্য ও স্থানীয় সাংবাদিকবৃন্দ। অভিযানে পৌর এলাকার মুকুন্দগাঁতী বাজারস্থ মেঘনা মেডিক্যাল হলের মালিক আব্দুল বাতেনের দোকানে ৩০ হাজার টাকা ও রাব্বী মেডিক্যাল হলের মালিক এ,এম মাহমুদুল হাসানের ঔষধের দোকানে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। উপজেলা সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিট্রেট মোহাম্মদ রহমত উল্লাহ এই পপ্রতিবেদককে জানান, মেয়াদ উত্তীর্ণ ঔষধ রাখার অপরাধে ও অতিরিক্ত মূল্য রাখার দায়ে দুই ব্যবসায়ী তাদের অপরাধ স্বীকার করে। এক পর্যায় পৃথক পৃথকভাবে মোট ৩৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

স্টাফ করেসপন্ডেন্ট, বেলকুচি ০৯-০৩-২০২০ ০৮:৫২ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 1311 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com