শিরোনামঃ
স্টাফ করেসপন্ডেন্ট, সিরাজগঞ্জ ০৯-০৩-২০২০ ০৬:০৬ অপরাহ্ন |
সোহাগ হাসান: সিরাজগঞ্জে দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে সবুর আলী (৪৫) নামে এক বাস চালক নিহত ও আন্তত ৮ যাত্রী আহত হয়েছেন। সোমবার বেলা সাড়ে ১২টার দিকে বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কের সদর উপজেলার সয়দাবাদে এ দুর্ঘটনা ঘটে। সিরাজগঞ্জের সিনিয়র সহকারী পুলিশ সুপার (কামারখন্দ সার্কেল ) শাহিন কবীর জানান, পাবনা থেকে সিলাইনের একটি যাত্রীবাহী বাস ঢাকার দিকে যাচ্ছিল। বাসটি সদর উপজেলার সয়দাবাদ এলাকায় পৌঁছলে ঢাকা থেকে উত্তরাঞ্চলগামী গ্রামীণ ট্রাভেল্সের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে গ্রামীণ ট্রাভেল্সের চালক সবুর আলী নিহত ও অন্তত ৮ জন আহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে হতাহতদের উদ্ধার করে সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে পাঠিয়ে দেয়।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com