উল্লাপাড়ায় কর্মসূচীর কাজের পর একই রাস্তায় কাবিখা উত্তোলন
০৩ মে, ২০২৬ ০৬:০১ পূর্বাহ্ন

  

উল্লাপাড়ায় কর্মসূচীর কাজের পর একই রাস্তায় কাবিখা উত্তোলন

রায়হান আলী, করেসপন্ডেন্ট(উল্লাপাড়া)
০৯-০৩-২০২০ ০৬:০০ অপরাহ্ন
উল্লাপাড়ায় কর্মসূচীর কাজের পর একই রাস্তায় কাবিখা উত্তোলন

উল্লাপাড়া প্রতিনিধিঃ সিরাজগঞ্জের উল্লাপাড়ায় কর্মসূচি প্রকল্পের শ্রমিক দিয়ে রাস্তা সংস্কার করে, সেই রাস্তায়  কাবিখা প্রকল্পের মাধ্যমে ৬ টন গমের বরাদ্দ নিয়েছে ইউপি সদস্য।  ২০১৮/১৯ অর্থ বছরে ত্রাণ ও দূর্যোগ অধিদপ্তরের আওতায়  উপজেলার বড়হর ইউনিয়নের খাসচর-জামালপুর (৬ নং) ওয়ার্ডের এলাকায় মাজার থেকে কবরস্থান পর্যন্ত কাঁচা সড়ক সংস্কারের জন্য ৬০ জন শ্রমিক বরাদ্দ দেওয়া হয়। সেই কর্মসূচীর শ্রমিক দিয়ে খাসচর মাদ্রাসা থেকে সরকারি প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত রাস্তা সংস্কার করে। এরপর একই বছরে কাবিখা প্রকল্পের মাধ্যমে খাসচর তালুকদার বাড়ি থেকে সরকারি প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত সড়ক নির্মানে ৬ টন (গম) বরাদ্দ দেয় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পি,আই,ও) অফিস। সরকারি এই (৬ টন গমের বরাদ্দ নিয়ে)  কাবিখা প্রকল্পের কাজ না করেই বিভিন্ন মহলের সাথে যোগসাজশে ইউপি সদস্য জিয়াউর রহমান সম্পন্ন টাকা আত্মসাতের অপচেষ্টা করছে।

রোববার সরেজমিনে গিয়ে দেখা যায় তালুকদার বাড়ি থেকে কাবিখা প্রকল্পের যে রাস্তা দেখানো হয়েছে সেই রাস্তার অর্ধেক স্থানীয় আমেরিকান প্রবাসী মানিক তালুকদার নিজ অর্থায়নে করেছেন বলে জানা যায়। এই সুযোগ কে কাজে লাগিয়ে ইউপি সদস্য জিয়াউর রহমান সেসময় কর্মসূচির শ্রমিক দিয়ে খাসচর মাদ্রাসা থেকে প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত আংশিক রাস্তা সংস্কার করে। এরপর কাবিখা প্রকল্পের বরাদ্দ দেওয়া হয় সেই রাস্তায়। মূলত কাবিখা প্রকল্পের নামে যে রাস্তা নির্মানের জন্য কাজ দেখানো হয়েছে সেই রাস্তায় কাবিখা প্রকল্পের কোন কাজ করা হয়নি বলে জানিয়েছে এলাকাবাসী। 

খাসচর গ্রামের নুরাল মন্ডলের ছেলে আনোয়ার হোসেন জানান কাবিখা প্রকল্পের যে রাস্তা নির্মান দেখিয়েছে তার অর্ধেক আমেরিকান প্রবাসী মানিক তালুকদারের অর্থায়নে করা হয়েছে। খাসচর মাদ্রাসা থেকে প্রাইমারি স্কুল পর্যন্ত আংশিক রাস্তা কর্মসূচির শ্রমিক দিয়ে সংস্কার করা হয়েছে। এ বিষয়ে ইউপি সদস্য জিয়াউর রহমান জানান শতভাগ কাবিখার কাজ হয়নি কিন্তু কিছুটা কাজ হয়েছে। এব জায়গায় এভাবেই কাজ করা হয়। উপজেলা পরিকল্পনা বাস্তবায়ন কর্মকর্তা (পি,আই,ও) মাহবুব ভূঁইয়া জানান যদি কেউ কর্মসূচি প্রকল্পের শ্রমিক দিয়ে কাজ করে কাবিখা প্রকল্প দেখায়, তাহলে কোন বরাদ্দ দেওয়া হবে না। 


রায়হান আলী, করেসপন্ডেন্ট(উল্লাপাড়া) ০৯-০৩-২০২০ ০৬:০০ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 488 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com