প্রিমিয়ার লিগ সিটিকে হারাল ইউনাইটেড
২৯ এপ্রিল, ২০২৬ ০৭:৪৪ অপরাহ্ন

  

প্রিমিয়ার লিগ সিটিকে হারাল ইউনাইটেড

নিউজরুম
০৯-০৩-২০২০ ১২:১৪ অপরাহ্ন
প্রিমিয়ার লিগ সিটিকে হারাল ইউনাইটেড

প্রিমিয়ার লিগের রবিবারের ম্যাচে দারুণ জয় পেল ম্যানচেস্টার ইউনাইটেড। যথেষ্ট ভালো খেলেও গোল পেল না ম্যানচেস্টার সিটি।এক শহরের দুই দল ম্যানচেস্টার ইউনাইটেড ও ম্যানচেস্টার সিটির খেলা ভক্তদের মাঝে বেশ প্রিয়। আর এবার ওল্ড ট্র্যাফোর্ডে ম্যাচটি ২-০ গোলে জিতে নিল উলে গুনার সুলশারের দল।খেলা শুরুর ১০ম মিনিটেই গোল দিয়ে এগিয়ে যেতে পারত সিটি। তবে গোলের সুযোগটি নষ্ট হয় ম্যানচেস্টার সিটির। বক্সের মধ্যে অনেকটা সময় নিয়ে শট নিয়েছিলেন রহিম স্টারলিং। কিন্তু সেটি বাঁদিকে ঝাপিয়ে পড়ে ফিরিয়ে দেন ম্যানইউ গোলরক্ষক ডেভিড ডি গিয়া।

১৬ মিনিটে সুযোগ পেয়েছিল ম্যানইউ। দুইজনের ফাঁক গলিয়ে ব্রুনো ফার্নান্দেস পাস দিয়েছিলেন থেকে ড্যানিয়েল জেমসকে, কিন্তু সহজেই সেটি ধরে ফেলেন সিটি গোলরক্ষক এডেরসন।৩০ মিনিটে গোল দিয়ে এগিয়ে যায় ম্যানইউ। বক্সের একটু বাইরে থেকে ফার্নান্দেসের বুদ্ধিদীপ্ত ফ্রি কিকে গোলরক্ষককে বোকা বানিয়ে দুর্দান্ত ভলিতে গোল দেন এন্থোনি মার্শিয়াল।দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ে একটু সামনে চলে এসেছিলেন সিটি গোলরক্ষক। দূর থেকে শটে ফাঁকা জালে বল ঢুকিয়ে দেন স্কট ম্যাকটমিনে। এতে দুই গোলের জয় পায় ইউনাইটেড।


নিউজরুম ০৯-০৩-২০২০ ১২:১৪ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 253 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com