সম্মেলক সঙ্গীতের মধ্যে দিয়ে ভাঙ্গলো রবীন্দ্র ভক্তদের মিলন মেলা
১৮ এপ্রিল, ২০২৬ ০৯:৫১ অপরাহ্ন

  

সম্মেলক সঙ্গীতের মধ্যে দিয়ে ভাঙ্গলো রবীন্দ্র ভক্তদের মিলন মেলা

স্টাফ করেস্পন্ডেন্ট, সিরাজগঞ্জ
০৯-০৩-২০২০ ০১:৩৭ পূর্বাহ্ন
সম্মেলক সঙ্গীতের মধ্যে দিয়ে ভাঙ্গলো রবীন্দ্র ভক্তদের মিলন মেলা


 জাতীয় সঙ্গীতের মধ্যে দিয়ে শেষ হলো জাতীয় রবীন্দ্র সঙ্গীত সম্মিলন পরিষদের ৩৯ তম জাতীয় সম্মেলন। রবিবার রাতে সিরাজগঞ্জ রবীন্দ্র পরিষদের শিল্পীদের পরিবেশনায় সম্মেলক সঙ্গীতের মধ্যে দিয়ে শেষ হয় রবীন্দ্র ভক্তদের এই মিলন মেলা। ৩দিন ব্যাপি সম্মেলনের শেষ দিনে ছিলো শহীদ মিনারে পুস্প স্থবক অর্পন,রীবন্দ্র শোভাযাত্রা,প্রতিনিধি সম্মেলন এবং রবীন্দ্র সঙ্গীত পরিবেশন। দিনব্যাপি এই সকল কর্মসুচী শেষে সন্ধ্যায় মুল মঞ্চে সম্মেলনে আসা বিভিন্ন জেলার শিল্পীদের পরিবেশনায় একক ও সমবেত সঙ্গীত পরিবেশন হয়। অনুষ্ঠানে দর্শক ছিলো লক্ষনীয়।   ভেঙেছ দুয়ার,এসেছ জ্যোতির্ময়,তোমারি হউক জয়” এই শ্লোগানকে সামনে রেখে ৬মার্চ সিরাজগঞ্জ সরকারি কলেজ মাঠে শুরু হয়েছিলো ৩ দিন ব্যাপি জাতীয় রবীন্দ্র সংগীত সম্মেলেন পরিষদের ৩৯তম জাতীয় সম্মেলন । দেশের বিভিন্ন অঞ্চলের রবীন্দ্র ভক্তদের পদচারনায় মুখরিত ছিলো যমুনা পারের শহর সিরাজগঞ্জ । ৩দিনে   সেমিনার, আলোচনা, গুনিজন সংবর্ধনা,সঙ্গীতানুষ্ঠান, আবৃত্তি, গীতি নাট্য,নৃত্যানুষ্ঠান সহ নানা কর্মসুচি পালিত হয়েছে। দেশের ৬৪ জেলার ৮৪ টি ইউনিটের প্রায় প্রায় ১হাজার  রবীন্দ্র ভক্ত অনুরাগি শিল্পী সম্মেলেনে অংশ নিয়েছিলো। সমাপনি অনুষ্ঠানে বক্তব্য রাখেন জাতীয় রবীন্দ্র সঙ্গীত সম্মিলন পরিষদের সাধারন সম্পাদক বুলবুল ইসলাম এবং সিরাজগঞ্জ জেলা রবীন্দ্র সঙ্গীত সম্মিলন পরিষদের সভাপতি ড.জান্নাত আরা তালুকদার হেনরী।

 


স্টাফ করেস্পন্ডেন্ট, সিরাজগঞ্জ ০৯-০৩-২০২০ ০১:৩৭ পূর্বাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 489 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com