বেলকুচি উপজেলায় আন্তর্জাতিক নারী দিবসে আলোচনা সভা (ভিডিও সহ) জহুরুল ইসলাম:
“প্রজন্ম হোক সমতার সকল নারীর অধিকার” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের ন্যায় তথা সিরাজগঞ্জের বেলকুচিতে আন্তর্জাতিক নারী দিবস ২০২০ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৮ মার্চ) বিকালে বেলকুচি উপজেলা মিলনায়তন কক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে মনিরুজ্জামানের সঞ্চালনায় উপজেলা নির্বাহী অফিসার সিফাত-ই-জাহানের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ইউসুফ আলী শেখ, মহিলা ভাইস চেয়ারম্যান রত্না খাতুন, পৌর মেয়র বেগম আশানুর বিশ্বাস, বেলকুচি থানা অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ারুল ইসলাম, অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মহিলা বিষয়ক কর্মকর্তা কাস্মীর সুলতানা, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ফজলুল হক সরকার,নির্বাচন অফিসার আশরাফুল হক, সমাজসেবা কর্মকর্তা ইলিয়াস হাসান, সমবায় কর্মকর্তা সিরাজুল ইসলাম প্রমূখ।
এ সময় বক্তারা বলেন, নারীর ক্ষমতায়ন, অর্থনৈতিক ক্ষেত্রে নারীর অবদান, নারীর রাজনৈতিক সচেতনতা, নারীর প্রতি শ্রদ্ধাবোধ, পরিবার হতে সঠিক আধিকারের চর্চা, নীতি শিক্ষা, সমতা অধিকার, নারী ও পুরুষের সমতা। নারী-পুরুষের অঙ্গীকারে সমতায় বিশ্ব গড়ে তোলার আহ্বান জানান। বর্তমান বিশ্বে সমাজ-রাষ্ট্রের শীর্ষপদ থেকে সুউচ্চ পর্বতশৃঙ্গে নারীদের সদর্পে অবস্থানের দৃষ্টান্ত রয়েছে। পাশাপাশি নারীর বৈষম্যের শিকার হওয়া, অধিকার বঞ্চিত হওয়া, নপীড়ন-নির্যাতনের শিকার হওয়ার দৃষ্টান্তও প্রচুর। নারীকে বঞ্চিত-লাঞ্ছিত রেখে মানবতার উন্নয়নের দাবি নিষ্ফল। বাংলাদেশের প্রেক্ষাপটে এবারের নারী দিবসের প্রতিপাদ্যটির গুরুত্ব ও তাৎপর্য সহজেই অনুধাবনযোগ্য বলে মনে করেন বক্তারা।
স্টাফ করেসপন্ডেন্ট, বেলকুচি ০৮-০৩-২০২০ ১০:১৬ অপরাহ্ন প্রকাশিত হয়েছে এবং 469 বার দেখা হয়েছে।