শিরোনামঃ
স্টাফ করেসপন্ডেন্ট, তাড়াশ ০৮-০৩-২০২০ ০৮:৩২ অপরাহ্ন |
আশরাফুল ইসলাম রনি: সিরাজগঞ্জের তাড়াশ মাদক বিরোধী অভিযানে ১৯ লিটার চোলাইমদসহ সূর্য রানী (৩৮) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-১২, সিরাজগঞ্জ এর স্পেশাল কোম্পানীর সদস্যরা।
রবিবার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে নিশ্চিত করেছে স্পেশাল কোম্পানী র্যাব-১২ সিরাজগঞ্জ এর কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আবুল কাশেম। আটককৃত সূর্য রানী (৩৮) হলেন তাড়াশ উপজেলার সোরাপপুর গ্রামের মোঃ আজমত আলী মন্ডলের স্ত্রী।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে তাড়াশ থানাধীন সোহরাবপুর গ্রামস্থ মোঃ আজমত হোসেন এর বসত বাড়ীতে অভিযান পরিচালনা করে তাহাকে গ্রেফতার করা হয়। এ সময় ১৯ লিটার চোলাইমদ ও ১ টি মোবাইলসেট উদ্ধার করা হয়। পরবর্তীতে তাহার বিরুদ্ধে তাড়াশ থানায় মাদক আইনে মামলা রুজু করা হয়।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com