বেলকুচিতে উন্নত প্রযুক্তিতে মাছ চাষ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা
জহুরুল ইসলাম:
সিরাজগঞ্জের বেলকুচিতে ২ দিন ব্যাপী রাজশাহী বিভাগের মৎস্য সম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় উন্নত প্রযুক্তিতে মাছ চাষ বিষয়ক প্রশিক্ষন কর্মশালা শুরু হয়েছে।
রবিবার (৮ মার্চ) সকালে বেলকুচি উপজেলা মৎস্য অফিসের কাম-কমিউনিটি সেন্টারে মৎস্য অফিসের আয়োজনে এ প্রশিক্ষন কর্মশালা অনুষ্ঠিত হয়।
প্রশিক্ষণের প্রথম দিনে ক্লাস নেন , রাজশাহী বিভাগের মৎস্যসম্পদ উন্নয়ন প্রকল্পের উপ-প্রকল্প পরিচালক মোহাম্মদ সেলিম আক্তার, উপজেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আইয়ুব আলী, উপজেলা ক্ষেত্রসহকারী মিজানুর রহমান ও আনোয়ার হোসেন প্রমুখ।
এসময় প্রশিক্ষকগণ উন্নত পদ্ধতিতে মাছ চাষ, চাষের কলাকৌশল, মাছ চাষের ব্যবস্থাপত্র, পুকুরের সাধারণ সমস্যা ও সমাধান মাছ চাষ শুরু করার আগে প্রয়োজনীয় সঠিক পরিকল্পনা। কী মাছ চাষ করা হবে, চাষের মেয়াদ কতদিন হবে, কখন বাজার জাত করা হবে এবং এজন্য মোট কত খরচ হতে পারে, অর্থ ব্যয়ের সংস্থান আছে বা করা যাবে কি না এসব বিষয়ে সঠিক পরিকল্পনা থাকতে হবে।
অবকাঠামো, পরিবেশ, পানির গভীরতা, বর্ষায় বন্যার হুমকি, পুকুর পাড়ের ঢাল, শুষ্ক মৌসুমে পানি কতটা থাকে, পানি হ্রাস পেলে বাইরে থেকে পানি দেয়ার ব্যবস্থা আছে কি না ইত্যাদি বিষয়ে সঠিক ধারণা। চাষ শুরু করার আগে বা মাছের পোনা ছাড়ার আগে সঠিক নিয়মে পুকুর তৈরীর বিজ্ঞান ও পরিবেশসম্মত মাছ চাষের লক্ষে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।