মুসলিম এইডের বেলকুচি শাখায় আন্তর্জাতিক নারী দিবস পালন
২২ এপ্রিল, ২০২৬ ০৯:০৫ পূর্বাহ্ন

  

মুসলিম এইডের বেলকুচি শাখায় আন্তর্জাতিক নারী দিবস পালন

স্টাফ করেসপন্ডেন্ট, বেলকুচি
০৮-০৩-২০২০ ০৮:১৭ অপরাহ্ন
মুসলিম এইডের বেলকুচি শাখায় আন্তর্জাতিক নারী দিবস পালন
জহুরুল ইসলাম: ”প্রজন্ম হোক সমতার, সকল নারীর অধিকার” এই শ্লোগানকে সামনে রেখে সারাদেশের ন্যায় সিরাজগঞ্জের বেলকুচিতে মুসলিম এইড বাংলাদেশ বেলকুচি শাখায় আয়োজনে আন্তর্জাতিক নারী দিবস পালন করা হয়। রবিবার (৮ মার্চ) বিকালে মুসলিম এইড বাংলাদেশ বেলকুচি শাখার কারযালয়ে আন্তর্জাতিক নারী দিবস পালন করা হয়। উক্ত অনুষ্ঠানে সংস্থার ব্যবস্থাপক সোহরাব হুসাইনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন বেলকুচি পৌরসভার সংরক্ষিত মহিলা কাউন্সিলর ফরিদা পারভীন শিল্পী, বিশিষ্ট সমাজ সেবক আলহাজ্ব ফজলুর রহমান ও বিশিষ্ট সাংবাদিক মোঃ জহুরুল ইসলাম, মুসলিম এইড বাংলাদেশ বেলকুচি শাখার প্রোগ্রাম সুপার ভাইজার সানোয়ারা খাতুন, মতিউর রহমান, গোলাম মোস্তফা প্রমূখ। এসময় বক্তব্যে বলেন, নারীদেরকে আর পিছিয়ে থাকলে চলবেনা। দেশ ও জাতীর উন্নয়নে পূরুষের পাশাপাশি নারীদেরকেও এগিয়ে আসতে হবে। বর্তমানে কাজের ক্ষেত্রে নারীরা পিছিয়ে নেই। শিক্ষায় নারীরা অনেক এগিয়ে। বিভিন্ন ক্ষেত্রে তারা আজ দক্ষতার স্বাক্ষর রাখছে। তারা এখন অবমূল্যায়নের পাত্রী নন। কর্মক্ষেত্রে তারা সমান ভাবে কাজ করছে। বেগম রোকেয়ার স্মুতি বিজড়িত বাংলার নারীরা তারই উত্তরসূরী হবে এটাই আমাদের কামনা।

স্টাফ করেসপন্ডেন্ট, বেলকুচি ০৮-০৩-২০২০ ০৮:১৭ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 451 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com