চৌহালীতে নারী দিবসে র্যালী ও আলোচনা সভা
চৌহালী প্রতিনিধিঃ ’প্রজন্ম হোক সমতার সকল নারীর অধিকার’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে আন্তজার্তিক নারী দিবস ২০২০ উদযাপন উপলক্ষে সিরাজগঞ্জের চৌহালীতে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল রবিবার সকালে উপজেলা নির্বাহী অফিসার দেওয়ান মওদুদ আহমেদের নেতৃত্বে সরকারি কলেজ মাঠ প্রাঙ্গন থেকে একটি বর্ণাঢ্য র্যালী বের করে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক দপ্তরের আয়োজনে ও ন্যাশনাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম(এনডিপি)’র সহযোগিতায় আন্তজার্তিক নারী দিবসটি পালিত হয়। ইউএনও দেওয়ান মওদুদ আহমেদ এর সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ ফারুক হোসেন সরকার। এসময় চৌহালী থানা অফিসার ইনচার্জ মো. রাশেদুল ইসলাম বিশ্বাস, উপজেলা সহকারি কৃষি অফিসার পৃতীশ চন্দ্র পাল, উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ মোঃ হজরত আলী মাষ্টার, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোঃ শামিম জাহিদ তালুকদার, ভার,মৎস্য অফিসার মোঃ মাসুম বিল্রাহ,পরিবার পরিকল্পনা মোঃ গিয়াস উদ্দিন, যুব উন্নয়নের সহকারি কর্মকর্তা স্বপন মিয়া,সহকারি প্রকৌশলী শহিদুল ইসলাম প্রমুখ। আন্তজার্তিক নারী দিবস সফল করতে এতে অংশ গ্রহন করেন উপজেলার বিভিন্ন সংগঠন ও মহিলা বিষয়ক এর টেনিং’এ আসা নারি সদস্যরা