কামারখন্দে পিইসি পরীক্ষায় জিপিএ-৫ ও বৃত্তিপ্রাপ্তদের সংবর্ধনা
মোঃ খায়রুল ইসলাম
০৮-০৩-২০২০ ০৭:১৫ অপরাহ্ন
|
|
কামারখন্দে পিইসি পরীক্ষায় জিপিএ-৫ ও বৃত্তিপ্রাপ্তদের সংবর্ধনা
খাইরুল ইসলামঃ সিরাজগঞ্জের কামারখন্দে পত্র পল্লব বিদ্যা নিকেতনে পিইসি পরীক্ষায় জিপিএ-৫ ও
বৃত্তিপ্রাপ্তদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সন্ধায় প্রতিষ্ঠানটির ২১তম
বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ৯জন
জিপিএ-৫, ৪জন ট্যালেন্টপুলে ও ১জন সাধারণ বৃত্তি প্রাপ্তদের সংবর্ধনা প্রদান
করা হয়। বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি আব্দুর রাজ্জাক সরকারের সভাপতিত্বে
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপজেলা পরিষদ চেয়ারম্যান এস. এম
শহিদুল্লাহ সবুজ উপস্থিত ছিলেন। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন
কামারখন্দ প্রেসক্লাবের আহবায়ক গোলাম কিবরিয়া, বিদ্যালয়ের অধ্যক্ষ সেলিনা
আখতার প্রমুখ।
মোঃ খায়রুল ইসলাম ০৮-০৩-২০২০ ০৭:১৫ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 357 বার দেখা হয়েছে।
পাঠকের ফেসবুক মন্তব্যঃ