তাড়াশে স্কুলে যাওয়ার পথে ছাত্রীর মৃত্যু
০৪ মে, ২০২৬ ০৫:০১ অপরাহ্ন

  

তাড়াশে স্কুলে যাওয়ার পথে ছাত্রীর মৃত্যু

সিনিয়র করেসপন্ডেন্ট, তাড়াশ
০৮-০৩-২০২০ ০৬:২০ অপরাহ্ন
তাড়াশে স্কুলে যাওয়ার পথে ছাত্রীর মৃত্যু
এম এ মাজিদ : সিরাজগঞ্জের তাড়াশে স্কুলের যাওয়ার পথে কানিজ ফাতেমা কণা (১৪) নামে এক স্কুল ছাত্রীর মৃত্যু হয়েছে। রোববার সকালে তাড়াশ জামে মসজিদ সংলগ্ন তাড়াশ মহিষলুটি আঞ্চলিক সড়কে এ ঘটনা ঘটে। ওই স্কুল ছাত্রী উপজেলার মাগুড়া বিনোদ ইউনিয়নের ঘড়গ্রামের ফজলুর রহমানের মেয়ে ও তাড়াশ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেনীর ছাত্রী। তাড়াশ সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক তারিকুল ইসলাম বলেন, প্রতিদিনের ন্যায় ওই স্কুলছাত্রী বাড়ি থেকে তাড়াশ সদরের জামে মসজিদ সংলগ্ন সড়কে গাড়ি থেকে নেমে স্কুলে আসার সময় হঠাৎ করে পড়ে যায়। তার নাক মুখ দিয়ে রক্ত বের হতে থাকে। এ সময় পথচারীরা তাকে উদ্ধার করে তাড়াশ ৫০শয্যা বিশিষ্ট হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালের জরুরী বিভাগের দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ প্রসঙ্গে তাড়াশ ৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালের মেডিকেল অফিসার ডা. বাশার জানান, হাসপাতালে আনার আগেই ওই স্কুলছাত্রী মারা যায়।

সিনিয়র করেসপন্ডেন্ট, তাড়াশ ০৮-০৩-২০২০ ০৬:২০ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 447 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com