পীরগাছায় অটো ভ্যানচাপায় শিশুর মৃত্যু রংপুরের পীরগাছায় অটো ভ্যানের নিচে চাপা পড়ে সানজিদা আক্তার (২) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। আজ রবিবার সকাল ১১টার দিকে উপজেলার ছাওলা ইউনিয়নের বেলতলী নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত সানজিদা উপজেলার ছাওলা ইউনিয়নের তাজতালুক গ্রামের সাজেদুল ইসলামের মেয়ে।
এলাকাবাসী জানায়, সকাল ১১টার দিকে সানজিদা বাড়ির পাশে রাস্তা পার হওয়ার সময় দ্রুতগামী একটি অটো ভ্যান তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে সানজিদার মৃত্যু হয়। স্থানীয় ছাওলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল হাকিম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
নিউজরুম ০৮-০৩-২০২০ ০১:৩২ অপরাহ্ন প্রকাশিত হয়েছে এবং 150 বার দেখা হয়েছে।