তাড়াশে হিটস্ট্রোকে স্কুল ছাত্রীর মৃত্যু
০৪ মে, ২০২৬ ০৫:০২ অপরাহ্ন

  

তাড়াশে হিটস্ট্রোকে স্কুল ছাত্রীর মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট, তাড়াশ
০৮-০৩-২০২০ ১১:০৫ পূর্বাহ্ন
তাড়াশে হিটস্ট্রোকে স্কুল ছাত্রীর মৃত্যু

আশরাফুল ইসলাম রনি:
সিরাজগঞ্জের তাড়াশে স্কুলের যাওয়ার পথে হিটস্ট্রোকে কানিজ ফাতেমা কণা (১৪) নামে এক স্কুল ছাত্রীর মৃত্যু হয়েছে। স্কুল ছাত্রী উপজেলার সদর ইউনিয়নের চকরুসূল্লা গ্রামের ফজলুর রহমানের মেয়ে ও তাড়াশ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেনীর ছাত্রী। রোববার সকালে তাড়াশ জামে মসজিদ সংলগ্ন রাস্তায় উপরে এ ঘটনা ঘটে।
তাড়াশ সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) নজরুল ইসলাম জানান, প্রতিদিনের ন্যায় ওই স্কুলছাত্রী বাড়ি থেকে তাড়াশ সদরের জামে মসজিদ সংলগ্ন রাস্তায় গাড়ী থেকে নেমে স্কুলে আসার সময় হঠাৎ করে পড়ে যায়। এ সময় পথচারীরা তাকে উদ্ধার করে তাড়াশ ৫০শয্যা বিশিষ্ট হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালের জরুরী বিভাগের দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
তাড়াশ ৫০শয্যা বিশিষ্ট হাসপাতালের মেডিকেল অফিসার ডা. বাশার জানান, হাসপাতালে আনার আগেই ওই স্কুলছাত্রী মারা যায়।   

 


স্টাফ করেসপন্ডেন্ট, তাড়াশ ০৮-০৩-২০২০ ১১:০৫ পূর্বাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 365 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com