শিরোনামঃ
নিউজরুম ০৭-০৩-২০২০ ০৫:০৪ অপরাহ্ন |
সিরাজগঞ্জের শাহজাদপুরে জাতীয় রবীন্দ্র সংগীত সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার বেলা ১২টায় একদিনের জাতীয় রবীন্দ্র সংগীত সম্মেলন পরিষদ কেন্দ্রীয় কমিটির আয়োজনে শাহজাদপুর রবীন্দ্র কাছারিবাড়ি অডিটোরিয়ামে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।সংরক্ষিত নারী আসনের সাবেক সংসদ সদস্য ও জাতীয় রবীন্দ্র সংগীত সম্মেলন পরিষদের সিরাজগঞ্জ জেলা শাখার সভাপতি জান্নাত আরা হেনরীর সভাপতিত্বে ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব কাজী শওকতের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. আতিউর রহমান।
এ ছাড়া বক্তব্য রাখেন সিরাজগঞ্জ জেলা শাখার সাধারন সম্পাদক নুরে আলম হিরা, শাহজাদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ মো. শামসুজ্জোহা প্রমুখ। জাতীয় রবীন্দ্র সংগীত সম্মেলনে এদিন শাহজাদপুরসহ সারা দেশ থেকে আগত প্রায় ৬০০ প্রতিনিধি অংশগ্রহণ করেন। আলোচনা শেষে সংগীত, কবিতা আবৃত্তি ও নৃত্য পরিবেশন করা হয়।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com