শিরোনামঃ
সিনিয়র স্টাফ করেসপন্ডেন্ট, চৌহালি ০৭-০৩-২০২০ ১১:৪০ পূর্বাহ্ন |
সিরাজগঞ্জ সদরের বাগবাটি ইউনিয়নের মালিগাতী গ্রামে সপ্তম শ্রেনীর ছাত্রীকে বাল্যবিবাহ থেকে রক্ষা করেন সদরের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আনিসুর রহমান। শুক্রবার রাতে সিরাজগঞ্জ সদরের মালিগাতী এলাকায় সংগীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিয়ে কনের বাড়ীতে উপস্থিত হন। তখন কনের বাড়ীতে কনে মালিগাতী গ্রামের সপ্তম শ্রেণীর ছাত্রী (১৩) এর সাথে খোকশাবাড়ী ইউনিয়নের তেলকুপি গ্রামের বেসরকারি কোম্পানীতে কর্মকর্তা কর্মী (২৪) এর বিয়ের আয়োজন চলছিল। কনে স্থানীয় মাদ্রাসার সপ্তম শ্রেনীর ছাত্রী। কনে অপ্রাপ্তবয়স্ক।ভ্রাম্যমাণ আদালত বাল্যবিবাহ বন্ধ করে দেন এবং বিয়ের ঘটককে ৫ হাজার টাকা জরিমানা করেন।কনের মাতাকে বাল্যবিবাহের কুফল সম্পর্কে বুঝালে তিনি তার ভুল বুঝতে পারেন এবং তার মেয়েকে প্রাপ্তবয়স্ক না হওয়া পর্যন্ত বিবাহ দিবেন না বলে মুচলেকা দেন। এ সময় আরও উপস্থিত ছিলেন পৌর ভূমি সহকারী কর্মকর্তা মোঃ নজরুল ইসলাম ও আনসার ব্যাটালিয়ন এর সদস্যবৃন্দ।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com