শিরোনামঃ
স্টাফ করেস্পন্ডেন্ট, সিরাজগঞ্জ ০৭-০৩-২০২০ ১১:৩৮ পূর্বাহ্ন |
সিরাজগঞ্জে বঙ্গবন্ধু সেতু পশ্চিম গোল চত্বর এলাকায় বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছে। আহত হয়েছে অন্তত ১০জন।
বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার অফিসার ইনচার্জ শহিদ আলম জানান, আজ সকাল ৮টার দিকে পশ্চিম গোল চত্বর এলাকায় পাবনা থেকে ঢাকা গামী সিলাইন এন্টারপ্রাইজের একটি বাসের সাথে উত্তরবঙ্গগামী সেভেন রিং সিন্মেন্টরে একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই একজন মারা যায়। আহত হয় অন্তত ১০ জন। তাতক্ষনিকভাবে নিহতের পরিচয় পাওয়া যায়নি। নিহত ও আহতদের উদ্ধার করে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে প্রেরন করা হয়। এঘটনায় বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানায় মামলা হয়েছে।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com