মঙ্গল প্রদীপ প্রজ্জলনের মধ্যে দিয়ে রবীন্দ্র পরিষদের জাতীয় সম্মেলন উদ্ধোধন
১৮ এপ্রিল, ২০২৬ ০৯:৫৩ অপরাহ্ন

  

মঙ্গল প্রদীপ প্রজ্জলনের মধ্যে দিয়ে রবীন্দ্র পরিষদের জাতীয় সম্মেলন উদ্ধোধন

স্টাফ করেস্পন্ডেন্ট, সিরাজগঞ্জ
০৬-০৩-২০২০ ০৬:৫৬ অপরাহ্ন
মঙ্গল প্রদীপ প্রজ্জলনের মধ্যে দিয়ে রবীন্দ্র পরিষদের জাতীয় সম্মেলন উদ্ধোধন
মঙ্গল প্রদীপ প্রজ্জলনের মধ্যে দিয়ে শুভ উদ্বোধন হলো জাতীয় রবীন্দ্র সঙ্গীত সম্মিলন পরিষদের ৩৯ তম জাতীয়সম্মেল। শুক্রবার বিকালে সিরাজগঞ্জ সরকারি কলেজ মাঠে সম্মেলন উদ্ধোধন করেন ভাষা সৈনিক ও স্বাধীন বাংলা বেতার কেন্দ্রর শব্দ সৈনিক কামাল লোহানি। সভাপতিত্বে করেন রবীন্দ্র পুরস্কার পরিষদের নির্বাহী সভাপতি বাংলাদেশ ব্যাংকের সাবেক গভনর ড. আতিয়ার রহমান। স্বাগত বক্তব্য রাখেন রবীন্দ্র পরিষদের সাধারণ সম্পাদক বুলবুল হোসেন ও সিরাজগঞ্জ রবীন্দ্র পরিষদের সাধারণ সম্পাদক নুর ই আলম হীরা। সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক সিরাজগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক টি এম সোহেল। সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য সচিব ড. জান্নাত আরা তালুকদার হেনরী জানিয়েছেন দেশের রবীন্দ্র পরিষদের ৮৪ টি শাখার প্রায় ১ হাজার শিল্পী ও রবীন্দ্র ভক্তরা সম্মেলনে এসেছে। ৩ দিন ব্যাপি এই সম্মেলন শেষ হবে ৮ মার্চ রবিবার। প্রতিদিন সন্ধ্যায় রবীন্দ্র সঙ্গীতসহ পঞ্চ কবির গান পরিবেশন করা হবে।

স্টাফ করেস্পন্ডেন্ট, সিরাজগঞ্জ ০৬-০৩-২০২০ ০৬:৫৬ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 502 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com