চৌহালী প্রতিনিধিঃ সিরাজগঞ্জের এনায়েতপুর থানা জাতীয়তাবাদী মৎস্যজীবি দলের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার দুপুরে থানা বিএনপি’র আহ্বায়ক মাষ্টার নুরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। প্রাক্তন ইউপি সদস্য মকবুল হোসেন সভাপতি, শামীম রেজা সাধারন সম্পাদক ও বাবুল মোল্লাকে সাংগঠনিক সম্পাদক করে ৫১ সদস্য বিশিষ্ট এ কমিটির অনুমোদন দেন সিরাজগঞ্জ জেলা মৎস্যজীবি দলের আহ্বায়ক নুরুল ইসলাম ও সদস্য সচিব আলমাস আহম্মেদ। কমিটিতে অন্যান্য পদে রয়েছেন- সহ-সভাপতি নুরুল ইসলাম, আবদুল মজিদ মিয়া, আবু সাইদ সরকার, সহসাধারন সম্পাদক পদে- গোলাম হোসেন, কবির হোসেন, মীর সাহেব আলী, সহসাংগঠনিক সম্পাদক পদে- আইয়ুব আলী ও আবদুর রহমান।