করোনাভাইরাস থেকে বাঁচতে শুক্রবার চৌহালীর মসজিদে বিশেষ মোনাজাত চৌহালী প্রতিনিধিঃ সিরাজগঞ্জের চৌহালীতে ইসলামি ফাউন্ডেশন আয়োজনে জেলা ইসলামি ফাউন্ডেশনের উপ-পরিচালক মোঃ বজলুর করিম ও সহকারি পরিচালক মিরাজুল ইসলামের আহ্বানে উপজেলার বিভিন্ন মসজিদে শিশু ও গণশিক্ষা কার্যক্রমের প্রশিক্ষণ প্রাপ্ত ইমাম ও খতিবগণ উপজেলার বিভিন্ন মসজিদে জুমার নামাজের পরে করোনা ভাইরাস থেকে আরোগ্য লাভের জন্য বিশেষ মুনাজাত করেন ৷ এ সময় মুসলিম উম্মাহর করোনা ভাইরাস থেকে মুক্তি ও শান্তি কামনা করে এ মুনাজাত পরিচালনা করা হয় ! এ সময় মসজিদে মুনাজাতে শরিক হন উপজেলা ইসলামিক ফাউন্ডেশনের সাধারণ ও মডেল রিসোর্স স্যান্টারের কর্মকর্তা ও কর্মচারী বৃন্দ ৷ বিশ্বজুড়ে করোনায় আক্রান্ত হয়েছেন ৯৫ হাজার ৩৮২ জন। এর মধ্যে চীনে মোট মৃত্যুর সংখ্যা তিন হাজার পেরিয়েছে। নতুন করে মৃত্যু হয়েছে ৩১ জনের। এ ছাড়া দেশটিতে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৮০ হাজার ৪০৯ জনে। এর মধ্যে নতুন করে আক্রান্ত হয়েছেন ১৩৯ জন। বিবিসি বলছে, চীনের চেয়ে এখন চীনের বাইরে এ ভাইরাস ছড়াচ্ছে দ্রুতগতিতে। তবে অধিকাংশ রোগীর ক্ষেত্রে কেবল মৃদু উপসর্গ দেখা যাচ্ছে।
এদিকে, করোনাভাইরাস সংক্রমণের উচ্চঝুঁকিতে বাংলাদেশ রয়েছে বলে ঢাকায় নিযুক্ত মার্কিন দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে। বুধবার দেয়া যুক্তরাষ্ট্রের বিবৃতিতে বলা হয়, বাংলাদেশসহ ২৫টি দেশ উচ্চঝুঁকিতে রয়েছে। একই সঙ্গে এসব দেশের জন্য ৩ কোটি ৭০ লাখ ডলারের জরুরি তহবিলের অঙ্গীকার করা হয়।সম্প্রতি চীনসহ বিশ্বের বিভিন্ন দেশে করোনাভাইরাস উদ্বেগজনক মাত্রায় ছড়িয়ে পড়ার পর বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, বিশ্ব এখন করোনাভাইরাসের ঝুঁকিতে রয়েছে। এমন প্রেক্ষাপটে বাংলাদেশসহ বিশ্বের সব মানুষকে করোনাভাইরাস থেকে নিরাপদ রাখতে মহান আল্লাহর নিকট বিশেষ দোয়া ও মোনাজাতের ব্যবস্থা করার জন্য অনুরোধ জানানো হয়।