শিরোনামঃ
রায়হান আলী, করেসপন্ডেন্ট(উল্লাপাড়া) ০৫-০৩-২০২০ ১১:১৭ অপরাহ্ন |
উল্লাপাড়া প্রতিনিধিঃ সিরাজগঞ্জের উল্লাপাড়ায় মুজিব বর্ষ কে স্বাগত জানিয়ে আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আল-মাহমুদ সরকারের নেতৃত্ব পৌর এলাকার কাওয়াক মোড় থেকে আনন্দ শোভাযাত্রা বের হয়ে, শহরের প্রধান সড়ক গুলো প্রদক্ষিণ করে উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ে এসে শেষ হয়। এতে উল্লাপাড়া উপজেলা ছাত্রলীগের প্রায় ৩ শতাধিক নেতাকর্মী অংশগ্রহণ করেন। উল্লাপাড়া উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আল-মাহমুদ সরকার জানান মুজিব বর্ষ কে সফল করতে সংসদ সদস্য তানভীর ইমামের দিক নির্দেশনায় উল্লাপাড়ায় ছাত্রলীগের নেতাকর্মীরা কাজ করে যাচ্ছে। তিনি আরো জানান উল্লাপাড়ায় মুজিব বর্ষের উৎস প্রতিটি বাড়িতে বাড়িতে পৌছে ওয়ার্ড,ইউনিয়ন ও উপজেলা পর্যায়ে ছাত্রলীগের সকল নেতাকর্মীদের দিকনির্দেশনা দেওয়া হয়েছে। ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com