উল্লাপাড়ায় ব্রিটেনের রাণী ভিক্টোরিয়ার ছবি সম্বলিত রৌপ্য মুদ্রা উদ্ধার
০৩ মে, ২০২৬ ০৮:০৭ পূর্বাহ্ন

  

উল্লাপাড়ায় ব্রিটেনের রাণী ভিক্টোরিয়ার ছবি সম্বলিত রৌপ্য মুদ্রা উদ্ধার

রায়হান আলী, করেসপন্ডেন্ট(উল্লাপাড়া)
০৫-০৩-২০২০ ০৭:০৮ অপরাহ্ন
উল্লাপাড়ায় ব্রিটেনের রাণী ভিক্টোরিয়ার ছবি সম্বলিত রৌপ্য মুদ্রা উদ্ধার

উল্লাপাড়া প্রতিনিধিঃ সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বাড়ি নির্মান কাজে মাটি খননের সময় ব্রিটেনের রাণী ভিক্টোরিয়ার ছবি সম্বলিত ৩২ টি রৌপ্য মুদ্রা পাওয়া যায়। প্রায় ২'শ বছর পূর্বের এই রৌপ্য মুদ্রা উল্লাপাড়া পৌর এলাকার নিশিপাড়া মহল্লার বাবলু মৃধার বাড়ি নির্মান কাজে মাটি খননের সময় শ্রমিকেরা এই (রৌপ্য) মুদ্রার সন্ধান পায়। পরে পুলিশ খবর পেয়ে মুদ্রা গুলো উদ্ধার করে। বৃহস্পতিবার দুপুরে সিরাজগঞ্জ সিরাজগঞ্জ জেলা পুলিশ সুপার মোঃ হাসিবুল আলম (বিপিএম) তার নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে গণমাধ্যম কর্মীদের বিষয়টি নিশ্চিত করে জানান উদ্ধারকৃত মুদ্রাগুলো রানী ভিক্টোরিয়ার ছবি সম্বলিত ১৮০০ খ্রীস্টাব্দের। এগুলোর মধ্যে ৩টির গায়ে ইংরেজিতে ইস্ট ইন্ডিয়া কোম্পানি ওয়ান রুপি ও ২৯টির গায়ে ওয়ান রুপি ইন্ডিয়া লেখা রয়েছে। তিনি আরো জানান উদ্ধার হওয়া মুদ্রাগুলো প্রত্নতাত্ত্বিক বিভাগের সাথে যোগাযোগ করে আইনী প্রক্রিয়ায় হস্তান্তর করা হবে।


রায়হান আলী, করেসপন্ডেন্ট(উল্লাপাড়া) ০৫-০৩-২০২০ ০৭:০৮ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 483 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com