প্রকাশ পেল সাব্বির নাসিরের মিউজিক ভিডিও ‘মৃত জোনাকি’
২৮ এপ্রিল, ২০২৬ ১১:৪৭ পূর্বাহ্ন

  

প্রকাশ পেল সাব্বির নাসিরের মিউজিক ভিডিও ‘মৃত জোনাকি’

নিউজরুম
০৫-০৩-২০২০ ০৪:৫২ অপরাহ্ন
প্রকাশ পেল সাব্বির নাসিরের মিউজিক ভিডিও ‘মৃত জোনাকি’

মারুফ সরকার,বিনোদন প্রতিনিধি:  প্রকাশ পেয়েছে ব্লুজ ও রক ঘরানার সংগীতশিল্পী সাব্বির নাসিরের নতুন গান ‘মৃত জোনাকি’। মঙ্গলবার বিকালে গানচিলের ব্যানারে ইলেক্ট্রিক ঘরানার এই মিউজিক ভিডিওটি রিলিজ হয়েছে। গানটির সুর ও সংগীত করেছেন বলিউডে স্থান করে নেয়া এপিরাসের শেখ সামী মাহমুদ ও শেখ শাফি মাহমুদ। গানের কথা লিখেছেন মেহেদী হাসান লিমন। আর মিউজিক ভিডিও পরিচালনা করেছেন ন'ডরাই চলচ্চিত্রের পরিচালক তানিম রহমান অংশু। জানা গেছে, ‘মৃত জোনাকি’ শীর্ষক এ গানটির কণ্ঠ ধারণ হয় মুম্বাইয়ে এবং গানটিতে অভিনয় করেছেন সময়ের জনপ্রিয় মডেল ও অভিনয় শিল্পী সালহা খানম নাদিয়া ও আশফাক রানা।

গানের বিষয়ে সাব্বির নাসির বলেন, আমার ‘হর্ষ’ শিরোনামের গানটি শোনার পর শাফি মুম্বাই থেকে আমাকে ফোন করে। কাজের ব্যাপারে আমাদের প্রাথমিক কিছু আলোচনা হয়। প্রথমে কিছুটা সিদ্ধান্তহীনতায় থাকলেও পরবর্তীতে এপিরাসের সঙ্গে নিরীক্ষাধর্মী এই কাজটি করার সিদ্ধান্ত নিই এবং আমি বিশ্বাস করি দর্শকরা গানটি পছন্দ করবেন।

দুই ভাই শেখ সামী মাহমুদ ও শেখ শাফি মাহমুদের গানের প্রজেক্ট ‘এপিরাস’ চার বছরেরও বেশি সময় ধরে বলিউডে কাজ করছে। বিভিন্ন শিল্পী ও ব্যান্ডের গানের সংগীতায়োজন করেন তারা। তাদের সংগীতায়োজনে মিকা সিং ও আলী কুলি মির্জার ‘ইশকাম’ ব্যাপক সাড়া ফেলেছে।

এছাড়া ২০১৫-২০১৬ সালে বলিউডের আরো ছয়-সাতটি গানের সংগীতায়োজন করে এপিরাস। এর মধ্যে আরমান মালিকের সঙ্গে ‘কাপুর অ্যান্ড সন্স’ ছবির ‘বুদ্ধু সা মান’, ‘গোলমাল অ্যাগেইন’ ছবির ‘হাম নেহি শুধরেঙ্গে’ ও ‘বার বার দেখো’ ছবির ‘সো আসমান’, অর্ক প্রাভ মুখার্জির সঙ্গে ‘দরিয়া’ ও ‘সালাম-ই-ইশক’-এর রিমেকের সংগীতায়োজন বেশ জনপ্রিয় হয়েছে।


নিউজরুম ০৫-০৩-২০২০ ০৪:৫২ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 355 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com