সিরাজগঞ্জের উল্লাপাড়ায় মাটি খননের সময় পাওয়া গেলো প্রাচীন রৌপ্য মুদ্রা
১৬ মে, ২০২৬ ১০:৪৭ পূর্বাহ্ন

  

   শিরোনামঃ

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় মাটি খননের সময় পাওয়া গেলো প্রাচীন রৌপ্য মুদ্রা

স্টাফ করেস্পন্ডেন্ট, সিরাজগঞ্জ
০৫-০৩-২০২০ ০২:৪৫ অপরাহ্ন
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় মাটি খননের সময় পাওয়া গেলো প্রাচীন রৌপ্য মুদ্রা

 সিরাজগঞ্জের উল্লাপাড়ায় একটি বাড়ী নির্মাণের জন্য মাটি খননের সময়  দু’শো বছরের প্রাচীন ৩২টি রৌপ্য মুদ্রা পাওয়া গেছে। বুধবার গভীর রাতে শ্রমিকদের নিকট থেকে  মুদ্রাগুলো উদ্ধার করে পুলিশ। 

বৃহস্পতিবার  সিরাজগঞ্জ পুলিশ সুপার কার্যলয়ে এক সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মো. হাসিবুল আলম বিপিএম জানান প্রায় ১৫ দিন আগে উল্লাপাড়া পৌর এলাকার ৪ নং ওয়ার্ডের নিশিপাড়া, উল্লাপাড়া পশ্চিমপাড়া মহল্লার জনৈক বাবুল মৃধার বাড়ীতে বিল্ডিং নির্মাণের জন্য মাটি খনন কাজ করছিলেন ৪ শ্রমিক। খননের সময় মাটির নীচ থেকে রানী ভিক্টোরিয়ার ছবি সম্বলিত ৩২টি প্রাচীন রৌপ্যমুদ্রা বেরিয়ে আসলে শ্রমিকরা সেগুলো ভাগভাগি করে নিয়ে যায়। পরবর্তীতে শ্রমিকরা মুদ্রাগুলো বিক্রির চেষ্টা করতে থাকলে পুলিশ বিষয়টি জানতে পারে।  বুধবার রাতে শ্রমিকদের কাছ থেকে ওই মুদ্রাগুলো উদ্ধার করা হয়। তিনি আরও বলেন,  উদ্ধারকৃত মুদ্রাগুলো রানী ভিক্টোরিয়ার ছবি সম্বলিত ১৮০০ খ্রীস্টাব্দের। এগুলোর মধ্যে ৩টির গায়ে ইংরেজিতে  ইস্ট ইন্ডিয়া কোম্পানি ওয়ান রুপি ও ২৯টির গায়ে ওয়ান রুপি ইন্ডিয়া লেখা রয়েছে। উদ্ধার হওয়া মুদ্রাগুলো প্রতœতাত্ত্বিক বিভাগের সাথে যোগাযোগ করে আইনী প্রক্রিয়ায় হস্তান্তর করা হবে বলে জানান তিনি।


স্টাফ করেস্পন্ডেন্ট, সিরাজগঞ্জ ০৫-০৩-২০২০ ০২:৪৫ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 3259 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com