কাজিপুরে বৃষ্টিতে বোরো ক্ষেতে প্রশান্তির ছোঁয়া
আব্দুল জলিল
০৫-০৩-২০২০ ০২:১৪ অপরাহ্ন
|
|
কাজিপুরে বৃষ্টিতে বোরো ক্ষেতে প্রশান্তির ছোঁয়া
কাজিপুর সংবাদদাতাঃ সিরাজগঞ্জের কাজিপুরে বোরো ফসলের ক্ষেতে প্রশান্তির ছোঁয়া দেখা দিয়েছে বৃষ্টিতে। বসন্তের শুরুতেই বৃষ্টির আগমন প্রকৃতিতে স্নিগ্ধতার পরশ বুলিয়ে দিয়েছে। বুধবার বিকালে কাজিপুরে আকাশে ছিলো মেঘাছন্ন। জানান দিয়েছিল, বৃষ্টিস্নাত হবে কাজিপুরে জমিনে।
সন্ধ্যায় সাড়ে ৭টায় উপজেলাতেই বৃষ্টি হওয়ায় জনমনে স্বস্তি ফিরে আসে। বিগত কয়েক মাস ধরে বৃষ্টি না হওয়ার কারণে উপজেলার সব ক’টি ইউনিয়নে ধুলোয় ধূসর ছিল রাজপথ। কিন্তু এক বৃষ্টিতেই গাঁয়ের পায়ে হাঁটার মেঠো পথ, হাট-বাজারের পুরো চেহারাও বদলে গেছে। যে সব বৃক্ষ নতুন পাতা গজাতে শুরু হয়েছে এক নিমিষেই সতেজতা ফিরে পেয়েছে, আর বোরো ফসলের মাঠ সবুজ সতেজ হয়ে ওঠেছে বৃষ্টির কারণে। কৃষককের মুখে ফুটেছে মুচকি হাসি।
বছরে বোরো ফসলকে ঘিরেই মানুষের যত স্বপ্ন। বহু প্রতীক্ষা ও ত্যাগের পর কৃষকদের বছরজুড়ে থাকা অভাব-অনটন আর জমাট বাঁধা দুঃখ-কষ্ট পেরিয়ে এবার কিছুটা হলেও হাসি ফুটেছে তাদের মুখে।
কাজিপুরের বোরো ফসল এলাকার অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখে। বিগত কয়েক মওসুমে ফসল হারিয়ে কৃষকরা ঘুরে দাঁড়ানোর জন্য নতুন ফসলের আসায় অনেক কৃষকই পথে বসে মহাজনি দাদন, চড়া সুদে কৃষি জমি আবাদ করে কোনো রকম দিনযাপন করছেন। সোনালি ফসল ঘরে তুলতে স্বপ্নেজাল বুনছেন তারা।
আব্দুল জলিল ০৫-০৩-২০২০ ০২:১৪ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 232 বার দেখা হয়েছে।
পাঠকের ফেসবুক মন্তব্যঃ