সিরাজগঞ্জে উচ্চাঙ্গ সংগীত প্রশিক্ষন কর্মশালার উদ্বোধন
০১ অক্টোবর, ২০২৬ ০৮:১৬ অপরাহ্ন

  

সিরাজগঞ্জে উচ্চাঙ্গ সংগীত প্রশিক্ষন কর্মশালার উদ্বোধন

স্টাফ করেস্পন্ডেন্ট, সিরাজগঞ্জ
০৪-০৩-২০২০ ০৯:৪৬ অপরাহ্ন
সিরাজগঞ্জে উচ্চাঙ্গ সংগীত প্রশিক্ষন কর্মশালার উদ্বোধন

সিরাজগঞ্জে শুরু হয়েছে দুই দিন ব্যাপী উচ্চাঙ্গ সংগীত প্রশিক্ষন কর্মশালা। উদীচী সিরাজগঞ্জ জেলা সংসদের আয়োজনে বুধবার বিকেলে তপু মঞ্চে অনুষ্ঠিত এই কর্মশালায়  প্রশিক্ষন প্রদান করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের সহযোগী অধ্যাপক ড.কুহেলী ইসলাম। প্রায় অর্ধশত সংগীত শিল্পী এই কর্মশালায় অংশ গ্রহন করে। বৃহস্পতিবার কর্মশালা শেষে অংশগ্রহনকারীদের সনদপত্র বিতরন করা হবে। কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে সংগঠনের সভাপতি সাইফুল ইসলাম শফির সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সাধারন সম্পাদক ফেরদৌস রবিন, উদীচীর সহ সভাপতি মাহফুজুল মোমেন শামীম, তপু সিরাজী, সাধারন সম্পাদক হীরক গুন,যুগ্ন সম্পাদক মলয় চাকী,কোষাধ্যক্ষ রাজিয়া শিউলী,নির্বাহী সদস্য সুকান্ত সেন সহ অন্যান্য নেতৃবৃন্দ।

 


স্টাফ করেস্পন্ডেন্ট, সিরাজগঞ্জ ০৪-০৩-২০২০ ০৯:৪৬ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 459 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com