ফলোআপ হান্নান মন্ডলের জামিন বাতিল সহযোগীদেরও খুঁজছে পুলিশ
১৬ মে, ২০২৬ ১০:৪৯ পূর্বাহ্ন

  

   শিরোনামঃ

ফলোআপ হান্নান মন্ডলের জামিন বাতিল সহযোগীদেরও খুঁজছে পুলিশ

স্টাফ করেস্পন্ডেন্ট, সিরাজগঞ্জ
০৪-০৩-২০২০ ০৯:৩৪ অপরাহ্ন
ফলোআপ হান্নান মন্ডলের জামিন বাতিল সহযোগীদেরও খুঁজছে পুলিশ

হান্নান মন্ডলের প্রতারনার শিকার হয়ে শতাধিক মানুষ দিশেহারা” শিরোনামে অনুসন্ধানী সংবাদ প্রকাশের পর জেলা জুড়ে তোলপাড় শুরু হয়েছে। তার প্রতারনার শিকার অনেক মানুষ এ রিপোর্ট প্রকাশের জন্য  ধন্যবাদ জানিয়েছেন।  বিভিন্ন টেলিভিশনে,অনলাইনে সংবাদ প্রকাশের পর প্রশাসনের পক্ষ থেকেও কঠোর অবস্থান নেয়া হয়েছে। মঙ্গলবার রাতে প্রতারক হান্নানের প্রতারনার শিকার ক্ষতিগ্রস্থ ব্যাক্তিরা রায়গঞ্জ ও সলঙ্গা থানায় ৪টি মামলা দায়ের করেছে বলে জানা গেছে। গতকাল বুধবার শাহজাদপুর আদালতে হান্নানের বিরুদ্ধে চলমান চেক প্রতারনার মামলায় তার জামিন বাতিল করা হয়েছে। এছাড়া বিভিন্ন গনমাধ্যমে আব্দুল হান্নান মন্ডলের প্রতারনার বিষয়ে সংবাদ প্রকাশের বিষয়টি বিজ্ঞ আদালতের নজরে এসেছে বলেও জানা গেছে।
অন্যদিকে প্রতারক হান্নান নিজেকে রক্ষার জন্য বিভিন্ন পক্রিয়া অব্যহত রেখেছে বলে একটি সুত্র জানিয়েছে। সেই প্রক্রিয়ার অংশ হিসেবে তার একান্ত অনুগত লাঙ্গমোড়া গ্রামের আবু তালেবের পুত্র লুৎফর রহমানকে দিয়ে গত মঙ্গলবার রায়গঞ্জে সংবাদ সন্মেলন করানো হয়েছে। প্রতারিতরা জানিয়েছেন আব্দুল হান্নানের সকল অপকর্মের সঙ্গি তার বোন জামাই সাবেক ইউপি চেয়ারম্যান জুড়ান আলী,বোন লিলি বেগম, ভুইয়াগাতীর চেইন মাষ্টার আবু তালেব ও তার পুত্র লুৎফর রহমান। এদেরকে আইনের আওতায় আনতে পারলে প্রতারক আব্দুল হান্নানের অপকর্মের আরো তথ্য পাওয়া যাবে।
রায়গঞ্জ থানার অফিসার ইনচার্জ শহিদুল ইসলাম হান্নানের বিরুদ্ধে মামলা দায়েরের কথা স্বীকার জানান, হান্নান ও তার সহযোগীদের আটকের জন্য পুলিশের অভিযান অব্যহত রয়েছে,অল্প সময়ের মধ্যে তাদের আটক করা সম্ভব হবে বলে তিনি আশবাদ ব্যক্ত করেন। 
এদিকে আওয়ামীলীগের কেন্দ্রীয় যুগ্ন সাধারন সম্পাদক মাহবুবুল হক হানিফের ভাগ্নি জামাই পরিচয় দিয়ে বিভিন্ন জায়গায় প্রতারনা করায় তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহনের জন্য পরিবারের পক্ষ থেকে নির্দেশ দেয়া হয়েছে। মাহবুবুল হক হানিফের চাচাতো ভাই কুষ্টিয়া সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান জানান,হান্নানের বিরুদ্ধে নানা প্রতারনার অভিযোগ পাওয়ার পর তাকে বাড়ি থেকে বের করে দেয়া হয়েছে। তিনি হান্নানের বিরুদ্ধে প্রযোজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য প্রশাসনের প্রতি আহবান জানিয়েছেন। 
 

 


স্টাফ করেস্পন্ডেন্ট, সিরাজগঞ্জ ০৪-০৩-২০২০ ০৯:৩৪ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 552 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com