দামগাড়া সরকারি প্রাঃ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত
০৩ মে, ২০২৬ ০৩:২০ অপরাহ্ন

  

দামগাড়া সরকারি প্রাঃ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

নিউজরুম
০৪-০৩-২০২০ ০৮:৪১ অপরাহ্ন
দামগাড়া সরকারি প্রাঃ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত
রবিউল ইসলাম রবিঃ বগুড়ার শিবগঞ্জ উপজেলার মাঝিহট্ট ইউনিয়নের দামগাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিদ্যালয় চত্বরে অনুষ্ঠিত বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও স্থানীয় ইউপি সদস্য আব্দুর রহিম ধলুর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ পল্লী বিদ্যুৎ শ্রমিক কর্মচারী লীগ সভাপতি মোঃ তরিকুল ইসলাম। বরেণ্যে অতিথি হিসেবে বক্তব্য রাখেন শিবগঞ্জ উপজেলা সহকারী শিক্ষা অফিসার খোন্দকার মোঃ মাহবুবুর রহমান ও এনায়েতুর রশিদ এবং বগুড়া কর অঞ্চল এর কর পরিদর্শক মোঃ হযরত আলী সুফি তন্ময়। সার্বিক সহযোগিতায় ছিলেন দামগাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সকল সহকারী শিক্ষক, ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ দামগাড়া এলাকাবাসী। সাংস্কৃতিক অনুষ্ঠান পরিচালনা করেন অত্র বিদ্যালয়ের সহকারী শিক্ষক ফাইনুর রহমান।

নিউজরুম ০৪-০৩-২০২০ ০৮:৪১ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 303 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com