শিবগঞ্জে বিহার এমএএম উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান
০৩ মে, ২০২৬ ০৩:১৬ অপরাহ্ন

  

শিবগঞ্জে বিহার এমএএম উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

নিউজরুম
০৪-০৩-২০২০ ০৮:৩৯ অপরাহ্ন
শিবগঞ্জে বিহার এমএএম উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান
রবিউল ইসলাম রবিঃ বগুড়ার শিবগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী বিহার এম.এ.এম উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিহার এম.এ.এম উচ্চ বিদ্যালয় চত্বরে অনুষ্ঠিত এ বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব শরিফুল ইসলাম জিন্নাহ্। বিদ্যালয়ের সভাপতি শাহীন মাহমুদ ভান্ডারীর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান ফিরোজ আহমেদ রিজু, পৌর মেয়র তৌহিদুর রহমান মানিক, বিহার ইউপি চেয়ারম্যান মহিদুল ইসলাম, জেলা জাতীয় পার্টি নেতা সামছুল ইসলাম তালুকদার, উপজেলা যুব সংহতির আহŸায়ক হুসাইন শরিফ সঞ্চয়, সমাজ সেবক আতিউর রহমান মুন্নু, সাবেক প্রধান শিক্ষক মোঃ দেলবর আলী, নাজিম উদ্দিন, অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক খলিলুর রহমান, সহকারী প্রধান শিক্ষক আবু হেনা মোস্তফা কামাল, শিক্ষক খোরশেদ আলম, সোহাগ আলী, বিউটি বেগম, আওয়ামী লীগ নেতা তোফাজ্জল হোসেন ঠান্ডা প্রমুখ। পরে প্রধান অতিথি শরিফুল ইসলাম জিন্নাহ্ কৃতি শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট তুলে দেন। দামগাড়া সরকারি প্রাঃ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত রবিউল ইসলাম রবিঃ শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার শিবগঞ্জ উপজেলার মাঝিহট্ট ইউনিয়নের দামগাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিদ্যালয় চত্বরে অনুষ্ঠিত বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও স্থানীয় ইউপি সদস্য আব্দুর রহিম ধলুর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ পল্লী বিদ্যুৎ শ্রমিক কর্মচারী লীগ সভাপতি মোঃ তরিকুল ইসলাম। বরেণ্যে অতিথি হিসেবে বক্তব্য রাখেন শিবগঞ্জ উপজেলা সহকারী শিক্ষা অফিসার খোন্দকার মোঃ মাহবুবুর রহমান ও এনায়েতুর রশিদ এবং বগুড়া কর অঞ্চল এর কর পরিদর্শক মোঃ হযরত আলী সুফি তন্ময়। সার্বিক সহযোগিতায় ছিলেন দামগাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সকল সহকারী শিক্ষক, ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ দামগাড়া এলাকাবাসী। সাংস্কৃতিক অনুষ্ঠান পরিচালনা করেন অত্র বিদ্যালয়ের সহকারী শিক্ষক ফাইনুর রহমান। রবিউল ইসলাম রবি শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি ০৪.০৩.২০২০ ০১৭৮৩৩৪৭৬২০।

নিউজরুম ০৪-০৩-২০২০ ০৮:৩৯ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 280 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com