বগুড়ায় সৃজনশীল প্রশ্নপত্র প্রণয়ন, পরিশোধন ও উত্তরপত্র মূল্যায়ন বিষয়ক শিক্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত
০৩ মে, ২০২৬ ০৩:১৭ অপরাহ্ন

  

বগুড়ায় সৃজনশীল প্রশ্নপত্র প্রণয়ন, পরিশোধন ও উত্তরপত্র মূল্যায়ন বিষয়ক শিক্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত

নিউজরুম
০৪-০৩-২০২০ ০৮:৩৫ অপরাহ্ন
বগুড়ায় সৃজনশীল প্রশ্নপত্র প্রণয়ন, পরিশোধন ও উত্তরপত্র মূল্যায়ন বিষয়ক শিক্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত
রবিউল ইসলাম রবিঃ বগুড়া জেলার মাধ্যমিক স্তরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের অংশগ্রহণে সৃজনশীল প্রশ্নপত্র প্রণয়ন, পরিশোধন ও উত্তরপত্র মূল্যায়ন বিষয়ক বিষয়ভিত্তিক শিক্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের সেকেন্ডারি এডুকেশন সেক্টর ইনভেস্টন্টে প্রোগ্রাম (সেসিপ) এর আওতায় বগুড়া জেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে ২৮ ফেব্রæয়ারি হতে ০৪ মার্চ পর্যন্ত ০৬দিন ব্যাপি বগুড়া সিটি বালিকা উচ্চ বিদ্যালয়ে এ প্রশিক্ষণ সম্পন্ন হয়। গণিত, বাংলা, বাংলাদেশ ও বিশ্বপরিচয় এবং বিজ্ঞান বিষয়ে ১৬০জন শিক্ষক উক্ত প্রশিক্ষণে অংশগ্রহণ করেন। বাংলাদেশ ও বিশ্বপরিচয় বিষয়ে প্রশিক্ষণ পরিচালনা করেন শিক্ষক শহিদুল হুদা, সহযোগিতা করেন শিক্ষক আ.ন.ম মুহিবুল্লাহ্। উক্ত প্রশিক্ষণ কর্মসূচি জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার হযরত আলী সহ উচ্চ পদস্থ বিভিন্ন কর্মকর্তাবৃন্দ পরিদর্শন করেন। প্রশিক্ষণে প্রশিক্ষণার্থীদের মধ্যে ছিলেন শিবগঞ্জ উপজেলার অভিরামপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক সাংবাদিক রবিউল ইসলাম, ঘাসিরা এইউ দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক সাংবাদিক ছানোয়ার হোসেন, সুলতানগঞ্জ উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আজিজুল হক, শিক্ষক আফরুজা বেগম, দেলোয়ার হোসেন, গোলতাজ আরা, শারমিন সুলতানা, নুরজাহান খাতুন, সোয়াইল হোসেন, শাহ্ আলম সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ।

নিউজরুম ০৪-০৩-২০২০ ০৮:৩৫ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 312 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com