সলঙ্গায় পুকুর হতে কৃষকের ভাসমান লাশ উদ্ধার,
০৪ মে, ২০২৬ ০৯:৪১ পূর্বাহ্ন

  

সলঙ্গায় পুকুর হতে কৃষকের ভাসমান লাশ উদ্ধার,

স্টাফ করেসপন্ডেন্ট, সলংগা
০৪-০৩-২০২০ ০৮:১২ অপরাহ্ন
সলঙ্গায় পুকুর হতে কৃষকের ভাসমান লাশ উদ্ধার,
সলঙ্গা প্রতিনিধি : সিরাজগঞ্জের সলঙ্গা থানা পৃুলিশ পুকুর হতে এক কৃষকের ভাসমান ও হাত-পা বাঁধা লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করেছে। লাশটি সলঙ্গা থানার রামকৃষ্ঞপুর ইউপির কৈমাজুড়িয়া গ্রামের মৃত নাজির সরকারের পুত্র ইদ্রিস আলী ( ৫৮) বলে পুলিশ জানিয়েছেন।নিহতের পরিবার ও পুলিশ সুত্রে জানা যায়, ১ দিন আগে ইদ্রিস আলী বাড়ি হতে বের হয়ে নিখোঁজ হয়। পরদিন বুধবার বিকেলে স্থানীয়রা ইদ্রিস আলীর লাশ এলাকার এক পুকুরে ভাসতে দেখে পুলিশকে খবর দেয়। কি কারণে এ হত্যা কান্ড হয়েছে পরিবারের পক্ষ হতে তাৎক্ষনিক ভাবে তা জানা যায় নি। পুলিশ বলছে তদন্ত করে মুল ঘটনা উদঘাটন করা হবে । ময়না তদন্তের জন্য গতকাল বুধবার লাশটি সিরাজগন্জ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে সলঙ্গা থানার ওসি তাজুল হুদা নিশ্চিত করেন।

স্টাফ করেসপন্ডেন্ট, সলংগা ০৪-০৩-২০২০ ০৮:১২ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 391 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com