শিরোনামঃ
স্টাফ করেসপন্ডেন্ট, সিরাজগঞ্জ ০৪-০৩-২০২০ ০৫:১৫ অপরাহ্ন |
সোহাগ হাসান: সিরাজগঞ্জে নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন সদরের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আনিসুর রহমান। বুধবার দুপুরে সদর উপজেলার শিয়ালকোল ইউনিয়নের সরাইচন্ডী গ্রামে ইছামতী থেকে দেশীয় পদ্ধতিতে বালু উত্তোলনের সময় এ জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, অবৈধভাবে নদী থেকে বালু উত্তোলন করা হচ্ছে এমন গোপন সংবাদেরভিত্তিতে শিয়ালকোল ইউনিয়নের সরাইচন্ডী এলাকায় ভ্রাম্যমাণ আদালত অভিযান চালায়। এ সময় দেশীয় পদ্ধতিতে অবৈধভাবে বালু উত্তোলন করার দায়ে মো. আলম নামে এক বালু ব্যবসায়ীকে ‘বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন-২০১০’ এর আওতায় ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে সহযোগিতা করেন আনসার ব্যাটালিয়নের সদস্যবৃন্দ।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com