সরাইচন্ডীতে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে অর্ধলক্ষ টাকা জরিমানা:
১৬ মে, ২০২৬ ১১:৫১ পূর্বাহ্ন

  

   শিরোনামঃ

সরাইচন্ডীতে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে অর্ধলক্ষ টাকা জরিমানা:

নিউজরুম
০৪-০৩-২০২০ ০৪:২২ অপরাহ্ন
সরাইচন্ডীতে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে অর্ধলক্ষ টাকা জরিমানা:

সিরাজগঞ্জ জেলার সদর উপজেলার বহুলী ইউনিয়নের সরাইচন্ডী গ্রামে ইছামতী নদী হতে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার দুপুরে এই দন্ডাদেশ দিয়েছেন সদরের সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আনিসুর রহমান। ভ্রাম্যমাণ আদালতের পেশকার মিলন সরকার জানান,গোপন সংবাদের ভিত্তিতে সিরাজগঞ্জ সদরের বহুলী ইউনিয়নের সরাইচন্ডী এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়। এ সময় দেশীয় পদ্ধতিতে যমুনানদী হতে অবৈধভাবে বালু উত্তোলন দেখতে পান ভ্রাম্যমাণ আদালত। অবৈধভাবে বালু উত্তোলন করার দায়ে মোঃ আলম নামে এক বালু ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এ অভিযানে "বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন,২০১০" এর আওতায় জরিমানা করা হয়। উক্ত অভিযানে সহযোগিতা করেন আনসার ব্যাটালিয়ন এর সদস্যবৃন্দ।


নিউজরুম ০৪-০৩-২০২০ ০৪:২২ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 268 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com