শিরোনামঃ
নিউজরুম ০৪-০৩-২০২০ ০৩:১২ অপরাহ্ন |
দিনাজপুরের ফুলবাড়ী মহাসড়কের আমবাড়ী এলাকায় জাতীয় সংসদের হুইপ ও আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপনের গাড়িবহরের একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে জয়পুরহাটের কালাই উপজেলা চেয়ারম্যানসহ পাঁচ জন আহত হয়েছেন বলে জানা গেছে। বুধবার সকাল সাড়ে নয়টার দিকে এই দুর্ঘটনা ঘটে। জানা যায়, জয়পুরহাট জেলা থেকে আওয়ামী লীগের বর্ধিতসভায় যোগদানের জন্য দিনাজপুরের উদ্দেশ্যে যাচ্ছিলেন সংসদ হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন। এ সময় তার গাড়িবহরের পিছনের মাইক্রোবাসটি নিয়ন্ত্রন হারিয়ে খাদে পড়ে যায়। এতে জয়পুরহাটের কালাই উপজেলা চেয়ারম্যান মিনফুজুর রহমান, সাবেক মেয়র তালুকদার বেলাল, আহমাবাদ ইউপি চেয়ারম্যান আলী আকবর, জিন্দাবাদ ইউপি চেয়ারম্যান জিয়াউর রহমান, উদয়পুর ইউপি’র সাধারণ সম্পাদক নয়ন চৌধুরী ও গাড়ীর চালক সাইফুর আহত হন।
আমবাড়ী পুলিশ ফাঁড়ি ইনচার্জ ইসরাকুল হক ঘটনাটি নিশ্চিত করে বলেন, দুর্ঘটনায় আহতদের সাবাই উদ্ধার করে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তবে এতে কোন হতাহতর ঘটনা ঘটেনি।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com