শিরোনামঃ
নিউজরুম ০৪-০৩-২০২০ ০৩:০৮ অপরাহ্ন |
ব্রাজিলে ভারি বৃষ্টিপাতের কারণে ভয়াবহ ভূমিধসের ঘটনা ঘটেছে। এ ঘটনায় নিহত হয়েছেন অন্তত ২৩ জন। নিখোঁজ রয়েছেন ৩০ জনের বেশি লোক। দেশটির সাও পাওলো ও রিও ডি জেনেরিওতে এই ভূমিধসের ঘটনা ঘটে। উদ্ধারকর্মীরা আশঙ্কা করছেন যে, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।জানা গেছে, সবচেয়ে বড় ভূমিধস হয়েছে সাওপাওলো প্রদেশে। সেখানে প্রাণ গেছে অন্তত ১৮ জনের। নিহতদের মধ্যে এক নারী ও তার সন্তানও রয়েছে। ভূমিধসে আটকে যাওয়া মানুষদের উদ্ধার করতে গিয়ে মারা গেছেন দুই উদ্ধারকর্মী।শেষ খবর পাওয়া পর্যন্ত আটকে পড়া মানুষদের উদ্ধারে অভিযান চলছিল। প্রবল বৃষ্টিপাতের কারণে ধসে গেছে অসংখ্য ঘরবাড়ি। রাস্তায় গাছ পড়ে বন্ধ হয়েছে গেছে বিভিন্ন রাস্তার যান চলাচল।
সূত্র : বিবিসি
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com