র‌্যাবের অভিযানে ৩ মাদক কারবারী গ্রেফতার
০৪ মে, ২০২৬ ০৯:৪২ পূর্বাহ্ন

  

র‌্যাবের অভিযানে ৩ মাদক কারবারী গ্রেফতার

স্টাফ করেসপন্ডেন্ট, সলংগা
০৪-০৩-২০২০ ০২:৫৮ অপরাহ্ন
র‌্যাবের অভিযানে ৩ মাদক কারবারী গ্রেফতার

সলঙ্গা প্রতিনিধি : সিরাজগঞ্জের সলঙ্গার র‌্যাব- ১২ এর পৃথক অভিযানে গাঁজাসহ ৩ মাদক কারবারীকে গ্রেফতার করেছে স্পেশাল কোম্পানীর সদস্যরা। মঙ্গলবার র‍্যাবের স্পেশাল কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আবুল কাশেম এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত  করেন।তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে রায়গঞ্জ উপজেলার শালিয়াগাড়ী ও তাড়াশ উপজেলার ভাদাশ পূর্বপাড়া গ্রামে মাদক বিরোধী অভিযান পরিচালনা করেন। অভিযান চলাকালীন সময়ে,তাড়াশ উপজেলার ধুলিশ্বর মধ্যপাড়া গ্রামের, মৃত হযরত আলীর ছেলে মোঃ ইউসুফ আলী (৩৫), ভাদাশ পূর্বপাড়া গ্রামের, মোঃ আফজাল হাজীর ছেলে মোঃ আল-আমিন (৩০) এবং তাড়াশ দক্ষিণপাড়া গ্রামের, মোঃ আক্কাস আলীর ছেলে মোঃ ছহির উদ্দিন (৩৫)কে ১ কেজি ৭’শ গ্রাম গাঁজা ও ৩টি মোবাইল সেট সহ গ্রেফতার করা পরে তাদেরকে মাদক আইনে মামলা করে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়।


স্টাফ করেসপন্ডেন্ট, সলংগা ০৪-০৩-২০২০ ০২:৫৮ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 232 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com