ফের বড় পর্দায় আসছেন দিঘী
২৮ এপ্রিল, ২০২৬ ১১:৫১ পূর্বাহ্ন

  

ফের বড় পর্দায় আসছেন দিঘী

নিউজরুম
০৪-০৩-২০২০ ০২:৪৭ অপরাহ্ন
ফের বড় পর্দায় আসছেন দিঘী

জাতীয় পুরস্কার জয়ী চলচ্চিত্র শিল্পী দিঘী ৮ বছর পর চলচ্চিত্রে ফিরছেন । নির্মিতব্য জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বায়োপিকে একটি চরিত্রে দেখা যাবে তাকে। গত ১ মার্চ এফডিসির ব্যবস্থাপনা পরিচালক নুজহাত ইয়াসিমিনের স্বাক্ষরিত যে প্রজ্ঞাপন প্রকাশিত হয়, তাতে প্রাথমিকভাবে ‘বঙ্গবন্ধু’ বায়োপিকে কাজ করবেন এমন ৫০ জন অভিনেতা-অভিনেত্রীর নাম উল্লেখ করা হয়। সেখানে বঙ্গবন্ধু শেখ মুজিবের স্ত্রী ফজিলাতুন্নেছা মুজিব ওরফে ‘রেনু’র চরিত্রে রয়েছে প্রার্থনা দীঘির নাম।

দীঘির বাবা অভিনেতা সুব্রত জানান, ৯ ফেব্রুয়ারি বিটিভি ভবনে দীঘি অডিশন দেয়। প্রজ্ঞাপনের মাধ্যমে জেনেছি, সেখানে রেনু চরিত্রে দীঘির নাম রয়েছে। দীঘির কাছে এখনো কোনো চূড়ান্ত বার্তা আসেনি। প্রজ্ঞাপনটিতে প্রধানমন্ত্রীর স্বাক্ষরের পর বিষয়টি চূড়ান্ত হতে পারে। 

তিনি বলেন, দীঘি যদি রেনুর চরিত্রের জন্য সুযোগ পায়, তাহলে এ ছবিটিই হবে তার কামব্যাক। দীঘি যদি রেনুর চরিত্রটি করে তাহলে ১৩-১৭ বছর বয়সের সময়টায় রেনু চরিত্রে অভিনয় করবে।


নিউজরুম ০৪-০৩-২০২০ ০২:৪৭ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 348 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com